উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি [M.A ও M.S.S কোর্সের পূর্ণাঙ্গ তথ্য- ২০২৬]

পিয়নমামা ডটকম সাইটের সুপ্রিয় ভিজিটর বন্ধুদেরকে হেমন্তের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের পোস্ট। আজকের পোস্টে বাউবির অধীন পরিচালিত মাস্টার্স কোর্সে ভর্তির বিষয় নিয়ে আলোকপাত করবো যাহা শিরোনামেই ব্যক্ত করেছি। শুধু এম.এ/এ.এসএস কোর্স নই, অন্য বিষয় নিয়েও কিছু লেখার চেষ্টা করবো। বিশেষত যারা এই বছরে কিংবা পূর্ববর্তী বছরে আপনারা অনেকেই উন্মুক্তসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ হতে ডিগ্রি কিংবা অনার্স পাশ করেছেন এবং লক্ষ্য স্থির করেছেন পরবর্তী উচ্চতর শিক্ষা তথা বাউবির অধীনে মাস্টার্স কোর্সে ভর্তি হবেন। শুধুমাত্র তাদের জন্য আজকের এই পোস্টের আয়োজন। অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে MA/MSS কোর্সের যাবর্তীয় খুঁটিনাটি বিষয়সহ নিম্নোক্ত আলোকপাত করার চেষ্টা করছি।

BOU_Masters_Notice

বাউবির মাস্টার্স (M.A/M.S.S) কোর্স কি?

প্রথমেই জানা দরকার Masters কোর্স কি? মুলত BOU পরিচালিত M.A/M.S.S কোর্স হল একটি স্কিম যা শিক্ষার্থীদের স্নাতকোত্তর স্তরের মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করে থাকে। এই কোর্সগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করে, তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং কর্মসংস্থানের সুযোগ করে।

এক নজরে বাউবির M.A /M.S.S প্রোগ্রাম ১ম পর্ব ভর্তির টাইম লাইন :

  • আবেদন শুরুর তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ
  • আবেদনের সমাপ্তি :  ০৫ মার্চ, ২০২৬ পর্যন্ত
  • আবেদন পদ্ধতি ও ফি’ জমার পরিমাণ : ৬০০/- টাকা [ অনলাইনে ফর্ম] পূরণ করার সময় জমা দিতে হবে]
  • ফি পরিশোধ পদ্ধতি : অনলাইনে আবেদন সাবমিটের সময় বিকাশ / শিওরক্যাশ / ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।
  • আবেদন ফর্ম পূরণের নির্দেশনা :  নিজস্ব মোবাইল ও ই-মেইল ব্যবহার এবং SMS সংরক্ষণ
  • পেমেন্ট তথ্য সংরক্ষণ : ট্রানজেকশন আইডি, অ্যাকাউন্ট নম্বর, তারিখ
  • লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ :   ১০ মার্চ, ২০২৬ ইং তারিখ
  • লিখিত পরীক্ষার আসন বিন্যাস : ০১ এপ্রিল, ২০২৬ এর পর বাউবি'র ওয়েবসাইট ও স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
  • লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান :  পরবর্তী সময় বাউবি'র ওয়েবসাইটে প্র্কাশ করা হবে।
  • লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ : পরবর্তী সময় বাউবি'র ওয়েবসাইটে প্র্কাশ করা হবে।
  • সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান : পরবর্তী সময় বাউবি'র ওয়েবসাইটে প্র্কাশ করা হবে।
  • বিষয় ভিত্তিক শিক্ষার্থী তালিকা প্রকাশ :  পরবর্তী সময় বাউবি'র ওয়েবসাইটে প্র্কাশ করা হবে।
  • ভর্তি : পরবর্তী সময় বাউবি'র ওয়েবসাইটে প্র্কাশ করা হবে।
  • সর্বমোট ভর্তি ফি: ৯৭৬০/- (নয় হাজার সাতশত ষাট) টাকা। অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন
  • ক্লাশ শুরুর তারিখ: পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে

বাউবির মাস্টার্স কোর্সের প্রকারভেদ:

বিশেষত জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বাউবির অধীনে পরিচালিত মাস্টর্স কোর্স মূলত ০২ টি ভাগে বিভক্ত যথারুপ:

  • ক) ০১ বছর মেয়াদি: মূলত যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ হতে ০৩ বছর কিংবা ০৪ বছর মেয়াদি অনার্স (সম্মান) পাশ করেছেন তাদেরকে ০১ বছরের মাস্টার্স কোর্সে ভর্তি হতে হয়।
  • খ) ০২ বছর মেয়াদি: অপরদিকে যারা বাউবি কিংবা অন্য সকল কলেজ হতে ০৩ বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রাম শেষ করেছেন তাদেরকে ০২ বছরের মাস্টার্স কোর্সে ভর্তি হতে হয়।
  1. উল্লেখ্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন: ঢাবি, রাবি, জাবি, চবি, ইবির সান্ধ্যকালীন কিংবা প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তির মেয়াদও ০২ বছরের। কিছু ক্ষেত্রে ০১ বছরের কোর্স আছে যাদের অনার্স পাশ করা থাকে। সেখানে বাউবি পাশ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
  2. আরেকটি বিষয় উন্মুক্ত থেকে ডিগ্রি কিংবা অনার্স পাশ করে কোন ভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কোন কলেজে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নাই।

মাস্টার্স ১ম পর্ব M.A/M.S.S কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা:

  • ক) যারা বাউবি সহ যে কোন প্রতিষ্ঠান হতে ডিগ্রি পাশ করেছেন তারা মাস্টার্স কোর্স তথা প্রিলি ০১ বছর মেয়াদি কোর্সে সরাসরি ভর্তির জন্য বিবেচিত হবেন।
  • খ) এখানে এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাশ পরীক্ষাসহ মোট ০৩ টি ফলাফলের মধ্যে যে কোন দুটি পরীক্ষার ফলে অন্য তাদের জিপিএ/সিজিপিএ সর্বনিম্ন ২.৫০ কিংবা ২য় বিভাগ থাকতে হবে। বিস্তারিত নির্দেশিকাতে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি:

  • বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন: বাংলা- ২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি-২৫ ও সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি-২৫।
  • পাস নম্বর: ৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।
  • প্রতি বিষয়ের আসন সংখ্যা ৬০ (ষাট)

M.A/M.S.S কোর্সের ভর্তির খরচের তথ্য

বাউবির মাস্টার্স ফাইনাল তথা ০১ বছর মেয়াদী কোর্সের ভর্তিসহ সর্বমোট খরচ হবে সর্বনিম্ন ১৮ হাজার হতে সর্বোচ্চ ২৫ ‍হাজার টাকা। উল্লেখ্য প্রিলি মাস্টার্স তথা ১ম পর্বের পড়াশোনার খরচও একই। সুতরাং বাউবি থেকে একজন শিক্ষাথীর ০১ বছরের মাস্টার্স কোর্স শেষ করতে প্রায় ১০.০০০/- টাকা মত খরচ হয়। সত্যিকার অর্থে বাউবির অধীনে মাস্টার্স কোর্সের পড়াশোনার খরচ কিছুটা বেশি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন কলেজ গুলোর তুলনায়। সাধারনত কলেজ গুলোতে মাস্টার্স কোর্সের খরচ ৪-৫ হাজার টাকার বেশি নই।

M.A/M.S.S কোর্সের সিলেবাস ও পড়াশোনা

০১ বছর মেয়াদী তথা মাস্টার্স প্রিলি (১ম পর্ব) কোর্সে মোট ০৯ টি বই এবং শেষ পর্বে তথা ফাইনাল বর্ষে ০৯ টি বই পড়তে হয়। সিলেবাস পরিবর্তনের কারনে বইয়ের সংখ্যা কম বেশি হতে পারে। অর্থাৎ ০২ বছরের কোর্সে প্রায় ১৮-২০ টি পাঠ্য বই পড়তে হয়। পড়াশোনা ও পরীক্ষা পদ্ধতি বাংলা ভার্সনে হয়ে থাকে। এই কোর্সের অধিকাংশ বইগুলো স্টাডি সেন্টার হতে বিনামূল্য পাবেন। প্রতি বর্ষে বছরে ০২ টি সেমিস্টার অন্তভূক্ত থাকে। আরেকটি বিষয় মাস্টার্স কোর্সে প্রথমে ভর্তি হওয়ার শুরুতে আপনাকে মেজর বিষয় সিলেক্ট করতে হয় অর্থাৎ অনার্স কোর্সের মতো আপনি কোন বিষয়ে মাস্টার্স শেষ করবেন। বাউবির অধীনে বর্তমানে ০৫ টি বিষয়ের উপর মাস্টার্স কোর্স করার সুযোগ রয়েছে যথারুপ-
  • ক) এম.এ- বাংলা ভাষা ও সাহিত্যে, ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা এবং
  • খ) এম.এস.এস- রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব। 

মাস্টার্স কোর্সের জন্য কোন ধরনের গাইড/বই পড়বো?

বোর্ড বইগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ভালো ফলাফলের জন্য আপনি সহায়ক বেই তথা গাইড কিনতে পারেন আপনার নিকটস্থ বইয়ের দোকান তথা লাইব্রেরী হতে। বাউবির ডিগ্রি কোর্সের জন্য বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান সহায়ক বইগুলো পাবলিক করে থাকে তাদের মধ্য অন্যতম হলো-প্রাইম প্রকাশনী ঝিনাইদহ, লেকচার, ব্যতিক্রম ইত্যাদি।

M.A/M.S.S কোর্সের স্টাডি সেন্টারের নাম সমূহ

চলতি শিক্ষাবর্ষে বাউবির মাস্টার্স ফাইনাল (এম.এ/এম.এস.এস) কোর্সগুলো  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক কেন্দ্রে ভর্তি  হওয়া যাবে। অর্থাৎ ক্লাশ-পরীক্ষা, টিউটোরিয়াল যাবতীয় শিক্ষার কাজ করা যাবে বাউবির ঢাকা ও রাজশাহী আঞ্চলিক কেন্দ্র অফিসে। [নির্দেশিকা/প্রসপেস্টাসটি দেখুন]

বাউবির মাস্টার্স (M.A/M.S.S) কোর্সের সনদের মান কতটুকু?

পঠিত কোর্সে সকল বিষয়ে সফলভাবে পাশ করার পর আপনি স্নাতকোত্তর/মাস্টার্স পাসের সনদ অর্জনের জন্য বিবেচিত হবেন। মূলত মাস্টার্স প্রোগ্রামের রেজিঃ এর মেয়াদ থাকে ০৫বছর। অর্থাৎ সর্বনিম্ন ০১বছর এবং সর্বোচ্চ ০৫ বছরের মধ্যে আপনাকে সনদ অর্জন করতে হলে অবশ্যই সকল বিষয়ে পাস করতে হবে। আসলে আমাদের অনেকেরই কমন প্রশ্ন হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান কেমন? সার্টিফিকেট নিয়ে কি আমি সরকারি কিংবা বেসরকারি চাকরি পাব? প্রকৃতপক্ষে সার্থকতা হল সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য সকল শিক্ষা বোর্ডের মতই সমমান বলে বিবেচিত। তাছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও একটি দূরশিক্ষণ পাবলিক ও সরকারি প্রতিষ্ঠান। সুতরাং চাকরির বাজারে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী থাকলে আপনিও চাকরির আবেদন করতে পারবেন।

BOU_MA_Certificate
BOU Master Certificate

কিভাবে M.A/M.S.S কোর্সে ভর্তি আবেদন করবেন?

প্রতি বছরেই বাউবি তাদের ওয়েব সাইটে Masters ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনি যদি নিশ্চিত এই কোর্সে ভর্তি হতে আগ্রহী হোন তাহলে প্রথমেই নির্দেশিকাটি সংগ্রহ করুন এবং বিস্তারিত পড়তে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক হতে কিংবা এখানে। অর্থাৎ নির্দেশিকাই বিস্তারিত তথ্যাদি দেওয়া আছে কিভাব ফর্ম পূরন করবেন, টাকা প্রদান করবেন, কোথায় আবেদনপত্র জমা দিবেন যাবতীয় তথ্যাবলী।

BOU_BA_APPS

অনলাইনে Open University Notice আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও প্রয়োজনীয় লিংকসমূহ:

অনলাইনে ওপেন ইউনিভার্সিটি বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা: আপনার নিজের মোবাইল নম্বর এবং ইমেল ব্যবহার করুন: আবেদন প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে। পাঠ্য বার্তার মাধ্যমে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করুন: অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার পরে, শিক্ষার্থীরা পাঠ্য বার্তার মাধ্যমে তাদের ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড পাবেন। আপনার পরে এই তথ্যের প্রয়োজন হবে, তাই এটি সংরক্ষণ করুন। অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ: একবার অনলাইন আবেদন সম্পূর্ণ হলে, অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ করা হবে। যেমন, লেনদেন আইডি, অ্যাকাউন্ট নম্বর, পেমেন্টের তারিখ ইত্যাদি।

  • বাউবির M.A/M.S.S কোর্সের নির্দেশিকা ডাউনলোড করুন পড়ুন :  এখানে
  • বাউবির M.A/M.S.S কোর্সে ভর্তি হতে অনলাইনে আবেদন করুন/লিংক :  এখানে
  • বাউবির M.A/M.S.S কোর্সে কিভাবে অনলাইন ফর্ম পূরণ করবেন Youtube ভিডিও :  এখানে
  • বাউবির M.A/M.S.S কোর্সের যাবতীয় ইবুক-পিডিএফ ফাইল ডাউনলোড করুন :  এখানে

সর্বশেষ:
পোস্টের আলোচনার একদম শেষ পর্যায়ে। আশা করি বাউবির M.A/M.S.S কোর্স সম্পর্কে আপনাদের কাছে কিছুটা হলেও বোধগম্য ও সহায়ক হবে। তারপরেও কেহ যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোন সমস্যাতে পড়েন আমাদেরকে অবহিত করতে পারেন। অপরদিকে আরেকটি বিষয় আমাদের ব্লগ সাইটের পোস্ট সমূহ আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করুন এবং প্রকাশিত পোস্টের কমেন্ট সেকশনে বেশি বেশি কমেন্ট করুন। কারন, ভিজিটর বন্ধুদের কাছ থেকে কমেন্টগুলো লেখক/ব্লগারদের প্রত্যাশা ও উৎসাহ বেশি পরিমাণে বৃদ্ধি পাই যা পরবর্তী সময়ে পোস্ট করার মানসিকতা বিকশিত হয়। সুতরাং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে কমেন্ট করার ও পোস্ট গুলো শেয়ার করার। পরিশেষে আপনাদের সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।

Next Post Previous Post
14 Comments
  • Tisha
    Tisha ১২ জুন, ২০২৫ এ ১০:১৭ PM

    উন্মুক্ত থেকে ৩ বছর মেয়াদী ডিগ্রী সম্পন্ন করে, ন্যাশনাল বাদে অন্য পাবলিক ভার্সিটিতে প্রফেশনাল মাস্টার্স করা কি সম্ভব(যেমন ধরেন ঢাবি, চবি, রাবি)

    • পিয়নমামা ডটকম (PeonMama)
      পিয়নমামা ডটকম (PeonMama) ১২ জুন, ২০২৫ এ ১১:০৭ PM

      জ্বী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি অবশ্যই বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আবেদন ও ভর্তি হতে পারবেন। এই গুলো মূলত প্রফেশনাল কিংবা উইকেন্ড মাস্টার্স প্রোগ্রাম হিসেবে পরিচিত। খুব শীঘ্রই এই বিষয় নিয়ে পিয়নমামা ডটকম তথা আমাদের ব্লগ সাইটে পোস্ট পাবলিশ করবো। আশা করি আপনাকে আবারো পাবো এবং কমেন্ট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

    • নামহীন
      নামহীন ৫ জুলাই, ২০২৫ এ ৫:১৭ PM

      আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের অনার্স পাস করেছি,এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতে চাই সেক্ষেত্রে আমার কত বছরের মাস্টার্স করতে হবে? এবং ভর্তি কবে থেকে হবে আর সার্কুলার কিভাবে পেতে পারি।সঠিক গাইড লাইন দিয়ে সহযোগিতা আশা করছি🙏।

    • পিয়নমামা ডটকম (PeonMama)
      পিয়নমামা ডটকম (PeonMama) ২০ জুলাই, ২০২৫ এ ৬:১২ PM

      আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি যে বিষয়ে অনার্স পাশ করেছেন সেটি উন্মুক্ততে মাস্টার্স কোর্স থাকলে ১ বছর মেয়াদী হবে, অন্যথায় ২ বছর মেয়াদী হবে। প্রতি বছরই উন্মুক্ত তাদের সাইটে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ব্যক্তিগত মত হিসেবে বলছি জাতীয় থেকে অনার্স করে থাকলে সেখানেই মাস্টার্স করুন। উন্মুক্ততে খরচ অনেকটাই বেশি।

    • নামহীন
      নামহীন ১২ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:১৭ AM

      প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • পিয়নমামা ডটকম (PeonMama)
      পিয়নমামা ডটকম (PeonMama) ১৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:৪২ AM

      আপনাকেও ধন্যবাদ। আশা করি, পরবর্তী সময়েও আপনাকে আমাদের ব্লগ সাইটে পাওয়া যাবে।

  • নামহীন
    নামহীন ২০ অক্টোবর, ২০২৫ এ ১১:৩৯ AM

    আমি ২০১৩ সনে বাউবি থেকে বিএসএস প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছি। এখন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চাই।

    চট্টগ্রামে কেন্দ্র আছে কি না?

    কিংবা কিভাবে করতে পারি জানালে উপকৃত হব।

    • পিয়নমামা ডটকম (PeonMama)
      পিয়নমামা ডটকম (PeonMama) ২০ অক্টোবর, ২০২৫ এ ৬:২৯ PM

      আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। এখন মাস্টার্স ফাইনাল পর্ব ভর্তি চলছে মূলত যারা মাস্টার্স পার্ট-১ শেষ করেছে। সুতরাং আপনাকে মাস্টার্স ১ম পর্বে ভর্তি হতে হবে যা এখনো শুরু হয়নি। জ্বী আপনি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে ভর্তি হতে পারবেন।

  • নামহীন
    নামহীন ২২ অক্টোবর, ২০২৫ এ ৮:২৭ PM

    প্রিয় ভাই আমি জাতীয় ইউনিভার্সিটি থেকে ৩ বছর মেয়াদি ডিগ্রি পাশ করেছি ২.৩৬ পেয়ে, কিন্তু গাফিলতির কারনে ২০২৫ সালে জাতীয় ইউনিভার্সিটির রেগুলার ও প্রাইভেট কোনোটিতেই আবেন করে ভর্তি হতে পারিনি আমি কি ওপেন ইউনিভার্সিটির অধিনে আবেদন ও ভর্তি হতে পারবো?

    • পিয়নমামা ডটকম (PeonMama)
      পিয়নমামা ডটকম (PeonMama) ২৩ অক্টোবর, ২০২৫ এ ৫:২৬ PM

      আমার মতে, আপনি জাতীয়র অধীনেই মাস্টার্স করুন। কারন, বাউবিতে ২ বছর মাস্টার্স সম্পন্ন করতে আপনার ৩০-৩৫ হাজার টাকা মত খরচ হয়ে যাবে যেখানে কলেজে প্রাইভেট মাস্টার্স কোর্সে ২ বছরে খরচ হয় ৬-৭ হাজার টাকার মত।

  • নামহীন
    নামহীন ৮ ডিসেম্বর, ২০২৫ এ ৮:৫৬ PM

    আসসালামু আলাইকুম। ২০১৬সালে ০৩বছর মেয়াদী ডিগ্রি সম্পন্নকারী ব্যক্তি কি মাস্টার্স করতে পারবে এখন?

    • পিয়নমামা ডটকম (PeonMama)
      পিয়নমামা ডটকম (PeonMama) ৯ ডিসেম্বর, ২০২৫ এ ১০:৪১ AM

      ওয়া আলাইকুমুস সালাম। এটা মাস্টার্স শেষ পর্বের জন্য। আপনি যদি মাস্টার্স ১ম পার্ট শেষ করে থাকেন তাহলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অন্যথায় মাস্টার্স ১ম পর্বের আবেদন ছাড়লে তখন করতে পারবেন।

  • ADULT FICTION
    ADULT FICTION ১৯ মার্চ, ২০২৬ এ ৯:১৫ PM

    আমি English Masters final Course টি সম্পন্ন করতে চাই। অতএব কিভাবে ভর্তি হতে হবে সে সংক্রান্ত তথ্য জানতে চাই।

    • পিয়নমামা ডটকম (PeonMama)
      পিয়নমামা ডটকম (PeonMama) ২০ মার্চ, ২০২৬ এ ১১:০৩ AM

      আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। সর্বশেষ আপনি ডিগ্রি পাশ করেছেন নাকি অনার্স? তথাপি English বিষয়ে কোথায় ভর্তি হতে চাচ্ছেন। মূলত উন্মুক্ততে ইংরেজি বিষয় নিয়ে অনার্স/মাস্টার্স পড়ানো হয়না

Add Comment
comment url
sr7themes.eu.org