ডিগ্রি ভর্তি ২০২৬: যোগ্যতা, আবেদন, ফি ও ভর্তি বিজ্ঞপ্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়

📌 প্রথম প্রকাশ: ১৫ জুন ২০২৪
🔄 সর্বশেষ আপডেট: ২৪ আগষ্ট ২০২৬

পিয়নমামা ডটকম সাইটের সুপ্রিয় ভিজিটর বন্ধুদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। 
আশা করি সবাই ভালো আছেন। এই বছরে ২০২৫ ইং সালে কিংবা পূর্ববর্তী বছরে আপনারা অনেকেই উন্মুক্তসহ বিভিন্ন জেনারেল বোর্ড হতে এইচএসসি পাশ করেছেন। স্বাভাবিক ভাবে প্রশ্নের উদয় হচ্ছে আদৌতে কোথায় ভর্তি হবেন এবং ডিগ্রির কোন কোর্সটি করলে ভালো হবে। জ্বী! আসলে ডিগ্রি কোর্সটা বাংলাদেশে মূলত ০২ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে করা যায় যথারুপ ক) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীন স্টাডি সেন্টারগুলোতে এবং খ) জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীন কলেজগুলোতে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই পোস্টটি সাজানো হয়েছে। এখানে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সূচি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি খরচ এবং ডিগ্রি (পাস) কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে তুলে ধরা হবে। উল্লেখ্য যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ১৭ আগস্ট ২০২৬ তারিখে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই যারা এই শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ।

Regular-degree-course

ডিগ্রি (পাস) কোর্স কী?

ডিগ্রি (পাস) হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মাধ্যমে পরিচালিত একটি স্নাতক পর্যায়ের প্রোগ্রাম। সাধারণত এটি ৩ বছর মেয়াদি।

এই কোর্সটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার সুযোগ, যারা অনার্সে ভর্তি না হয়ে স্নাতক (পাস) কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চান।

০৩ বছরে সর্বনিম্ন প্রায় ২১টি বই এবং সর্বোচ্চ ২৩ টি বই/কোর্স শেষ করতে হয়। ০৩ বছরের সম্স্ত কোর্সে কৃতকার্য হলে ফলাফল হিসেবে শিক্ষার্থীকে ডিগ্রির সনদপত্র প্রদান করা হয়। ০৩ বছরে সর্বনিম্ন ৮০ ক্রেডিট হতে সর্বোচ্চ ৯০ ক্রেডিটের মধ্যে পাঠদান করা হয়ে থাকে।

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রি ভর্তির টাইম লাইন :

  • আবেদন শুরু: ১৬/০৮/২০২৬ ইং
  • আবেদনের সমাপ্তি: ১৫/০৯/২০২৫ ইং
  • আবেদনের ফি/চার্জ: ১,০০০ টাকা [স্ব-স্ব কলেজে কিংবা মোবাইল ব্যাংকিংয়ে জমা দিতে হবে]
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ১৬/০৯/২০২৫ ইং থেকে ১৯/১০/২০২৫ ইং তারিখ পর্যন্ত।
  • ফলাফল প্রকাশের তারিখ :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পরবতীতে  জানিয়ে দেওয়া হবে 
  • চূড়ান্ত ভর্তি : ফলাফল প্রকাশের পরের দিন হতে শুরু হয়।
  • ক্লাশ শুরু : কলেজে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পর জেনে নিবেন।
  • ভর্তি পরীক্ষা : দিতে হয়না। শুধুমাত্র SSC, HSC পাশের ফলাফলের ভিত্তিতে প্রতি কলেজে আলাদাভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়।

ডিগ্রি (পাশ) কোর্সের প্রকারভেদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ০২ ধরনের ডিগ্রি কোর্স রয়েছে সেটি হলো রেগুলার ডিগ্রি ও প্রাইভেট ডিগ্রি। 

 রেগুলার ডিগ্রি কোর্স:

  • রেগুলার ডিগ্রি হলো এসএসসি ও এইচএসসি পাশের সাল ০৩ বছরের মধ্য হতে হবে। যেমন: এই বছর ২০২৩ সালে যদি কেউ ডিগ্রি রেগুলার প্রোগ্রামে ভর্তি হতে চায় সেখানে এসএসসি পাশের সাল ২০২০, ২০২১, ২০২২ এবং এইচএসসি পাশের সাল ২০২২, ২০২৩, ২০২৪ হতে হবে।
  • রেগুলার ডিগ্রিতে ভর্তি হতে হলে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে আলাদাভাবে জিপিএ ২.০ পেয়ে পাশ করতে হবে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রেগুলার ডিগ্রি কোর্স গুলো হলো: বিএ, বিএসএস, বিবিএস এবং বিএসসি। মূলত বিএ/বিএসএস এটা মানবিক শাখা বলতে বুঝায়।
প্রাইভেট ডিগ্রি কোর্স
  • অপরদিকে যারা দীর্ঘদিন অর্থাৎ অনেক বছর আগে এইচএসসি পাশ করে পরবর্তী উচ্চতর শিক্ষা নিতে চান তাদের জন্য হচ্ছে প্রাইভেট ডিগ্রি। প্রাইভেট ডিগ্রির ভর্তির নিয়ম হলো: যে বছর সার্কুলার দিবে সেই সার্কুলার অনুযায়ী এইচএসসি পাশের সাল ০২ বছর আগের হতে হয়। যেমন এই বছর (২০২৩) এ- সার্কুলার দিয়েছে এইচএসসি পাশের সাল ২০২১ এর পূর্বে হতে হবে।
  • প্রাইভেট ডিগ্রি কোর্সে ভর্তি হতে কলেজ অনুযায়ী খরচ হয় ৯৫০/- টাকা হতে সর্বোচ্চ ১২৫০/- টাকা। প্রতি বছরে পরীক্ষা ও ফর্ম পূরনে খরচ হয় প্রায় ১,৫০০/- টাকা।
  • প্রাইভেট ডিগ্রি কোর্সের সরকারি ও কেসরকারি কলেজে খরচ প্রায় একই, খুব বেশি একটা পার্থক্য নাই।  
  1. *** তথ্য আপডেট: প্রাইভেট ডিগ্রি ভর্তির আবেদন এখনো শুরু হয়নি। মূলত রেগুলার ডিগ্রি ভর্তির কার্যক্রম শেষ হলে প্রাইভে ডিগ্রি শুরু হবে। প্রাইভেট ডিগ্রি কোর্স সম্পর্কে ধারনা পেতে আমাদের এই পোস্টটি পড়তে পারেন এখানে
  2. এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনেও ডিগ্রি কোর্সে ভর্তি চলছে বিস্তারিত পড়ুন এখানে

রেগুলার ডিগ্রিতে ভর্তি হওয়ার শিক্ষাগত যোগ্যতা:

  • শিক্ষার্থীদের যে কোন শিক্ষাবোর্ড কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২০ ,২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে ২০২২,২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে হবে।
  • এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ আলাদাভাবে নূন্যতম ২.০০ পেতে হবে।
  • বিদেশি শিক্ষাবোর্ড হতে যারা ২০১৯/২০২০/২০২১ সালে পাশকৃত  O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে 'বি'গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং A-Level পরীক্ষায় 'বি' গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

রেগুলার ডিগ্রিতে পড়াশোনার খরচের তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে সরকারি কলেজগুলোতে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হতে খরচ হবে ৩৫০০ টাকা হতে সর্বোচ্চ ৪২০০/- টাকা। অপরদিকে বেসরকারি কলেজে ভর্তি হতে খরচ হবে ৫৬০০/- টাকা হতে সর্বোচ্চ ১৪,০০০/- টাকা। তাছাড়াও ০৩ বছরের ডিগ্রি কোর্স করতে সর্বমোট ব্যয় হয়  সর্বনিম্ন ৯ হাজার টাকা হতে সর্বোচ্চ ১৩ হাজার টাকা পর্যন্ত। 

বেসরকারি কলেজগুলোতে খরচ হয় সরকারি কলেজের তুলনায় অনেক বেশি। এখানে সর্বমোট খরচ হতে পারে ২৫ হতে ৩০ হাজার টাকা। অর্থাৎ সরকারি কলেজগুলোতে মাসিক, টিউশন ও সেমিনার ফি না থাকলেও বেসরকারি কলেজগুলোতে রয়েছে। তাছাড়া বোর্ড ফাইনাল পরীক্ষার ফর্ম পূরনের সময়ও বেসরকারি কলেজগুলোতে অতিরিক্ত ফি আদায় করে থাকে। উদাহরন হিসেবে বলি কোন একটি সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের ফর্ম পূরন করতে হবে। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বলা হয়েছে ১২০০/- টাকা। এখানে সরকারি কলেজগুলো আদায় করবে ২২০০/- কিন্তু বেসরকারি কলেজগুলোতে দেখা যাবে ৩৫০০-৪০০০/- টাকা আদায় করছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কোর্স সমূহ:

  • ক) বি.এ এবং বি.এস.এস = Bachelor of Arts-BA (এটা মানবিক শাখাতে ভর্তি হওয়ার জন্য)
  • খ) বিএসসি = Bachelor of Science ( এটা বিজ্ঞান শাখাতে ভর্তি হওয়ার জন্য)
  • গ) বিবিএস = Bachelor of Business Studies ( এটা ব্যবসায় শিক্ষা/বাণিজ্য শাখাতে ভর্তি হওয়ার জন্য)

আমি এখানে মানবিক শাখাতে ভর্তি হওয়ার জন্য বিশ্লেষণ করবো। ডিগ্রীতে আপনাকে মোট তিনটি সাবজেক্ট নিয়ে পড়তে হবে। যেমন – মনে করি, আপনি BA নিয়ে পড়বেন এখন কলেজে BA তে-

  • ক) রাষ্ট্রবিজ্ঞান / সমাজকর্ম / সমাজবিজ্ঞান
  • খ) ইতিহাস / ইসলামিক ইতিহাস
  • গ) দর্শন / অন্য যেকোনো বিষয়
  • [মূলত যে গুলো সামাজিক ধাচের বিষয় যেমন: সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, সমার্জ কর্ম এবং অর্থনীতি সেইগুলো আবশ্যিকভাবে  নিলে সেটি হবে বিএসএস কোর্স। আর অন্য বিষয় যেমন: ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, দর্শন, ইতিহাস বিষয়গুলো হতে যেটি আবশ্যিক নিবেন সেটিই হবে বিএ কোর্স। অর্থাৎ যে বিষয়গুলো নিবেন প্রতি বছরে ০২ টি করে হলে সেই সব বিষয়ের ০৬ টি পার্ট শেষ করতে হবে ০৩ বছরে। তাছাড়া ডিগ্রির মেজর/নন মেজর বিষয় গুলো বাছাই করতে কিংবা বুঝতে সমস্যা হলে যে কলেজে ভর্তি হতে যাবেন সেখানের হেল্পডেস্ক থেকেও রিভউ নিতে পারবেন]

ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন?

ডিগ্রিতে ভর্তির আবেদন আপনি নিজেই করতে পারবেন। সেইজন্য এই বিষয়ে নতুন করে লিখতে চাচ্ছিনা। মূলত ইউটিউবে ভিডিও সার্চ করে কিংবা পিডিএফ ফাইলের টিউটোরিয়াল অনুসরন করে আবেদন করতে পারবেন। তবে আমার পরামর্শ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইটে পিডিএফ ফাইলটি পড়ে হুবহু কাজটি করতে পারবেন। পিডিএফ ফাইলের লিংক নিচে-

প্রাথমিক আবেদন হিসেবে কলেজে কি কি জমা দিবেন?

  • প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে আপনাকে আবেদনফর্ম পূরন করার পর সেটির প্রিন্ট কপি নিবেন। আবেদনপত্রের প্রয়োজনীয় স্থানে শিক্ষার্থী স্বাক্ষর দিবে।
  • SSC এবং HSC পরীক্ষার পাশের মূল মার্কশিট এবং ফটোকপি। কিছু কিছু কলেজে আবার SSC এবং HSC পরীক্ষার পাশের testimonial এর  ফটোকপি জমা দিতে হয়।
  • আবেদনপত্রের নির্ধারিত ফি ১,০০০/- কলেজকে প্রদান করতে হবে। এটা সরাসরি কলেজ কর্তৃপক্ষ নিয়ে থাকে। অথবা কলেজের আশেপাশে নিকটস্থ দোকান হতেও মোবাইল একাউন্টের মাধ্যমে টাকা জমা দেওয়া যায়।
  • নিচের ছবির মত কলেজে আবেদনপত্রের অনলাইন কপি কলেজে নিয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ এক অংশ ছিড়ে রেখে অপর অংশ সীল/স্বাক্ষর মেরে শিক্ষার্থীকে প্রদান করবে।

Regular-degree-form

ফাইনালি (চূড়ান্ত) সময়ে ডিগ্রিতে ভর্তি হওয়ার সময় যেসব ডকুমেন্ট লাগবে?

যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে রেগুলার ডিগ্রির আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। তখন অনলাইনে চেক করে নিবে আপনি চান্স পেয়েছেন কিনা! 

এমনিতে চান্স পেলে মোবাইলে ফলাফল দেখার সুযোগ আছে SMS মাধ্যমে। এই জন্য প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে যান। NU<Space> atdg Roll Number লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। অবশ্য মোবাইলে কমপক্ষে ৩ টাকার বেশি ব্যালেন্স থাকতে হবে। 

চূড়ান্ত ভর্তি বা কলেজে আবেদন নিশ্চিত করার সময় সাধারণত প্রয়োজন হতে পারে—

  • অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি
  • SSC/সমমানের মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • HSC/সমমানের মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • সকল পরীক্ষার প্রশংসাপত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের কপি
  • প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্র

তবে কোন কোন কাগজপত্র লাগবে তা কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করবেন।

সর্বশেষ কথা:

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে যারা ভর্তি হতে চান, তাদের উচিত প্রথমে সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়া এবং নিজের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা।

ভর্তি সংক্রান্ত কোনো তারিখ, ফি বা যোগ্যতা পরিবর্তিত হলে এই পোস্টেও আমরা তথ্য আপডেট করার চেষ্টা করব।

পিয়নমামা ডটকম (PeonMama)-এর সঙ্গে থাকুন এবং শিক্ষা ও ভর্তি সংক্রান্ত নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৫-২৬: সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৫-২৬ কবে শুরু হয়েছিল?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ২৩ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে আবেদনের সময়সীমা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী বৃদ্ধি করা হয়।

২. অনার্স ভর্তি ২০২৫-২৬-এর আবেদন কীভাবে করতে হয়েছিল?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হয়েছিল। আবেদন ফরমে প্রয়োজনীয় শিক্ষাগত তথ্য, পছন্দের কলেজ ও বিষয় নির্বাচন করে ফরম জমা দিতে হয় এবং নির্ধারিত নিয়মে আবেদন ফি পরিশোধ করতে হয়েছিল।

৩. অনার্স ভর্তি ২০২৫-২৬-এর আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে?

অনার্স ভর্তি ২০২৫–২৬-এর জন্য SSC ও HSC বা সমমান পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হয়েছে। বিভাগভেদে ন্যূনতম GPA, মোট GPA এবং পাসের সালের শর্ত রয়েছে।

৪. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি কত ছিল?

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রাথমিক আবেদন ফি ছিল ১,০০০ টাকা। আবেদনকারীকে নির্ধারিত নিয়মে সংশ্লিষ্ট কলেজে এই ফি জমা দিতে হয়েছিল।

৫. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তিতে কি ভর্তি পরীক্ষা হয়েছিল?

হ্যাঁ। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিতে ভর্তি পরীক্ষা চালু হয়েছে। এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়।

৬. অনার্স ভর্তির মেধা তালিকা কীভাবে প্রকাশ করা হয়?

ভর্তি পরীক্ষার নম্বর এবং SSC ও HSC বা সমমান পরীক্ষার ফলাফলের নির্ধারিত অংশ বিবেচনা করে মেধা স্কোর তৈরি করা হয়। এরপর মেধাক্রম, পছন্দের বিষয় ও কলেজের আসনসংখ্যার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়।

৭. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৫-২৬-এর ফলাফল কীভাবে জানা যাবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনার্স ভর্তি সংক্রান্ত ফলাফল দেখা যায়। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ৩ মে ২০২৬ প্রকাশ করা হয়েছিল।

৮. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি কোথায় পাওয়া যাবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি, সময়সূচি, ভর্তি নির্দেশিকা ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যায়। সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করা উচিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org
🎉

আমাদের ওয়েবসাইটে স্বাগতম!

পিয়নমামা ডটকম ভিজিট করার জন্য ধন্যবাদ। শিক্ষা, চাকরি, অনলাইন ইনকাম ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

WhatsApp এ Join করুন