কারিগরি শিক্ষা বোর্ড BPEd ভর্তি ২০২৬: আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও সময়সূচি

আসসালামু আলাইকুম। পিয়নমামা ডটকমের সম্মানিত ভিজিটর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।

শারীরিক শিক্ষা বিষয় তথা BPEd কোর্স নিয়ে এর আগে আমরা একটি পোস্ট প্রকাশ করেছিলাম, যা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত প্রফেশনাল কোর্স সম্পর্কে। তবে বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একই সমমানের BPEd কোর্স চালু করেছে।

ফলে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে—

  • কারিগরি শিক্ষা বোর্ডের BPEd কোর্সের মান কেমন?

  • এই ডিগ্রি দিয়ে চাকরিতে কোনো সমস্যা হবে কি?

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সের সমমান কি না?

আজকের পোস্টে আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে আলোচনা করবো, বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ড BPEd ভর্তি ২০২৬ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো।

কারিগরি শিক্ষা বোর্ড BPEd ভর্তি ২০২৬: আবেদন, যোগ্যতা, সিলেবাস এবং শিক্ষকতার সুযোগ

BPEd কোর্স কী?

BPEd (Bachelor of Physical Education) হলো স্কুল ও কলেজে শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য একটি প্রফেশনাল স্নাতক সমমানের ডিগ্রি।
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, সাঁতার, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ক্রীড়াবিষয়ে দক্ষতা অর্জন করে।

  • মেয়াদ: ১ বছর

  • ধরণ: Professional Diploma  বিশেষ কোর্স যা স্নাতক সমমান

দৃষ্টি আকর্ষণঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ গুলোতে BPEd ভর্তি হতে বিস্তারিত পড়ুন এখানে

BPEd কোর্সের সুবিধা

  • স্কুল, কলেজ বা মাদ্রাসায় শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন

  • সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ক্রীড়া প্রশিক্ষক হবার সুযোগ

  • ক্লাব, ক্রীড়া ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রশিক্ষক বা কোচ

  • শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বা উদ্যোক্তা হিসেবে কাজ করা সম্ভব

  • শিক্ষাগত ও গবেষণার জন্য ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিষয়ে দক্ষতা বৃদ্ধি

  BPED কোর্সের ভর্তি টাইম লাইন :

  • ভর্তির আবেদন শুরু:  শুরু হয়েছে 10/01/2026 তারিখ হতে
  • আবেদনের সমাপ্তি :  05/03/2026 ( সময় বর্ধিত করা হয়েছে)3
  • আবেদন ফি+ ভর্তি ফি : 7000/- টাকা [ প্রতিষ্ঠান অনুযায়ী ভিন্ন হতে পারে]
  • আবেদন ফি জমাদান ও ভর্তির শেষ তারিখ : 05/03/2026
  • আবেদন পদ্ধতি : যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেখানে যোগাযোগ করুন
  • ক্লাশ শুরুর তারিখ:  05/04/2026

BPEd কোর্সের ভর্তি যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ বছরের স্নাতক বা ৪ বছরের অনার্স/সমমানের ডিগ্রি

  • SSC থেকে স্নাতক পর্যন্ত কোনো এক পরীক্ষায় ৩য় বিভাগ বা ২.০ জিপিএ থাকলেও আবেদন করা যাবে

  • বয়সসীমা: সাধারণ শিক্ষার্থী ৩৫ বছর, শিক্ষক বা প্রফেশনাল ৪০ বছর

  • ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ: প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ, কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে

শিক্ষকতা ও বেতন কাঠামো

  • মাধ্যমিক বিদ্যালয়: ১০ম গ্রেড বেতন, MPOভূক্ত স্কুলে শুরুতে ৳১৬,৫০০/-

  • উল্লেখ্য: BPEd শিক্ষক হতে BEd বা MEd করার প্রয়োজন নেই

BPEd কোর্স ফি

কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ১ বছরের BPEd কোর্সের খরচ প্রতিষ্ঠানভেদে ভিন্ন।
  • প্রতিষ্ঠানভেদে ১ বছরের খরচ: ৳২০,০০০/- থেকে ৩০,০০০/-

  • ভর্তি সময়ে প্রাথমিক জমা: ৫,০০০/- থেকে ৭,০০০/-

  • বাকি টাকা প্রতি সেমিস্টারে পরিশোধ করতে হয়

  • ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানের শর্তাবলী যাচাই জরুরি

সনদপত্রের মান ও চাকরির সুযোগ

যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডের BPEd কোর্স সম্প্রতি চালু হয়েছে, অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন থাকতে পারে-

“এই সনদপত্র নিয়ে শিক্ষকতা পেশায় যোগ দেওয়া যাবে কি? শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়াতে কোনো সমস্যা হবে কি?”

 ১০০% নিশ্চয়তা দিয়ে বলতে পারি—কোনো সমস্যা হবে না।

  • সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও NTRCA-র উচ্চপর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, কারিগরি শিক্ষা বোর্ড থেকে BPEd সনদধারীরাও শিক্ষক পেশায় যোগ দিতে পারবেন এবং সরকারি বেতনভাতাদি পাবেন।

  • কারিগরি শিক্ষা বোর্ডের BPEd জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমমান

  • সরকার ও শিক্ষামন্ত্রণালয় স্বীকৃত

  • NTRCA অনুমোদিত, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যোগ দেওয়া যাবে

  • শিক্ষক পদে যোগদানের পর সরকারি বেতনভাতাদি পাবেন

  • সনদপত্রে CGPA উল্লেখ থাকে (৪.০ স্কেলে)

BPEd কোর্সের সিলেবাস

তাত্ত্বিক বিষয় (লিখিত, ৫০০ নম্বর)

  • শারীরিক শিক্ষার ইতিহাস
  • তত্ত্বনীতি (Principles of Physical Education)
  • শিক্ষাদান পদ্ধতি (Teaching Methodology)
  • খেলাধুলার আইন-কানুন
  • শিক্ষা ও ক্রীড়া মনোবিজ্ঞান
  • ফিজিওলজি
  • সংগঠন ও প্রশাসন
  • স্বাস্থ্যবিদ্যা ও প্রাথমিক চিকিৎসা

ব্যবহারিক বিষয় (৫০০ নম্বর)

  • ১ম পত্র: ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট, হকি
  • ২য় পত্র: কাবাডি, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন
  • অন্যান্য: জিমন্যাস্টিকস, অ্যাথলেটিকস, ক্রীড়া ব্যবস্থাপনা, স্কোয়াড ড্রিল

BPEd কোর্সে কোথায় ও কিভাবে ভর্তি হবেন?

1️⃣ প্রতিষ্ঠান নির্বাচন:

  • প্রথমে ঠিক করুন কোন প্রতিষ্ঠানে ভর্তি হবেন।

  • আপনার জেলায় প্রতিষ্ঠান থাকলে স্থানীয়ভাবে ভর্তি হতে পারেন।

  • দূরে থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান অনলাইন ক্লাস সুবিধা দেয়।

2️⃣ কোর্স কাঠামো:

  • ১ বছরের BPEd কোর্স ২টি সেমিস্টারে বিভক্ত।

  • মোট প্রায় ১০টি কোর্সের পরীক্ষা নিতে হয়।

  • পাঠ্যসূচী ও সিলেবাস কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

3️⃣ ফলাফল ও পরীক্ষা:

  • প্রতিষ্ঠানের স্যারদের নির্দেশিকা অনুসরণ করলে ৯৮% শিক্ষার্থী ফাস্ট ক্লাস অর্জন করে।

  • কোর্স শেষ হলে কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র পাওয়া যায়।

  • সনদপত্রে CGPA উল্লেখ থাকে (৪.০ স্কেলের মধ্যে)।

BPEd কোর্সের কিছু প্রতিষ্ঠান ও ঠিকানা

কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ১ বছর মেয়াদি BPEd কোর্স সারা দেশে শতাধিক কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিচালিত হয়। ভর্তির পূর্বে আপনার পছন্দের প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ বা পরিদর্শন করে ভর্তি ফি, ক্লাস সময়সূচি, আসনসংখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

সমগ্র বাংলাদেশে BPEd কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা PDF ফাইলে সংযুক্ত করা হয়েছে। নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে নিন।


উপসংহার

কারিগরি শিক্ষা বোর্ড BPEd কোর্স ২০২৬ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষায় ক্যারিয়ার গড়ার সেরা সুযোগ। কোর্স শেষ হলে সরকারি স্বীকৃত সনদপত্র পাওয়া যাবে এবং শিক্ষক নিবন্ধন ও চাকরিতে কোনো সমস্যা হবে না। যারা শিক্ষকতা, ক্রীড়া প্রশিক্ষক বা স্বাস্থ্যশিক্ষা বিষয়ে আগ্রহী, তাদের জন্য এই কোর্স দ্রুত ফলাফল ও শক্তিশালী ক্যারিয়ার নিশ্চিত করে।

পিয়নমামা ডটকমে থাকুন:
আমাদের সাইটে নিয়মিত পাবেন শিক্ষা, ভর্তি, ক্যারিয়ার ও অনলাইন ইনকাম সম্পর্কিত আপডেট, যাতে আপনার শিক্ষা ও ক্যারিয়ার সহজে পরিকল্পনা করা যায়। পোস্টটি ভালো লাগলে পুনরায় ভিজিট করুন এবং নতুন আপডেটের জন্য আমাদের সাইটে চোখ রাখুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org