উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ২০২৬: আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সম্পূর্ণ গাইডলাইন

পিয়নমামা ডটকমের সুপ্রিয় ভিজিটর বন্ধুদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি, আপনারা সবাই ভালো আছেন।

বর্তমান সময়ে দেখা যাচ্ছে—২০২৫ সালে কিংবা তার আগের বছরগুলোতে অনেক শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেনারেল বোর্ড থেকে HSC বা সমমান পরীক্ষা পাশ করেছেন। এরপর স্বাভাবিকভাবেই সবার লক্ষ্য থাকে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া। তবে বয়স, চাকরি, পারিবারিক দায়িত্ব কিংবা GPA সমস্যার কারণে অনেকেই সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন না।

ঠিক এই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই আজকের এই পোস্টটি লেখা হয়েছে।
এই আর্টিকেলে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) অধীনে অনার্স/ডিগ্রি কোর্সে ভর্তি সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করবো।

বাউবির অনার্স কোর্স কী?

প্রথমেই জানা দরকার—অনার্স কোর্স কী?

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) অধীনে পরিচালিত ৪ বছর মেয়াদি অনার্স কোর্স হলো স্নাতক পর্যায়ের একটি পূর্ণাঙ্গ ডিগ্রি প্রোগ্রাম।

এই কোর্সটি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে পরিচালিত হয় এবং শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি বিষয়ে অনার্স ডিগ্রি অর্জনের সুযোগ দেয়।

BOU_Hons_Admission

বাউবি অনার্স কোর্সের বৈশিষ্ট্য

  • মেয়াদ: ৪ বছর

  • প্রোগ্রাম চালু: ২০১৩–১৪ শিক্ষাবর্ষ থেকে

  • মেজর ও নন-মেজর বিষয়ভিত্তিক পাঠ্যক্রম

  • অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রির সমমান

👉 সংক্ষেপে বলতে গেলে, যারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান না, তাদের জন্য বাউবির অনার্স কোর্স একটি স্বীকৃত ও কার্যকর বিকল্প

এক নজরে বাউবির অনার্স প্রোগ্রামে ভর্তির টাইম লাইন :

  • আবেদন শুরুর তারিখ : ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ
  • আবেদনের সমাপ্তি :  ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত
  • আবেদন পদ্ধতি ও ফি’ জমার পরিমাণ : ৬০০/- টাকা [ অনলাইনে ফর্ম] পূরণ করার সময় জমা দিতে হবে]
  • ফি পরিশোধ পদ্ধতি : অনলাইনে আবেদন সাবমিটের সময় বিকাশ / শিওরক্যাশ / ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।
  • আবেদন ফর্ম পূরণের নির্দেশনা :  নিজস্ব মোবাইল ও ই-মেইল ব্যবহার এবং SMS সংরক্ষণ
  • পেমেন্ট তথ্য সংরক্ষণ : ট্রানজেকশন আইডি, অ্যাকাউন্ট নম্বর, তারিখ
  • লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬ ইং তারিখ
  • লিখিত পরীক্ষার আসন বিন্যাস : ০৭ এপ্রিল, ২০২৬ এর পর বাউবি'র ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
  • লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান : ১০ এপ্রিল, ২০২৬ (শুক্রবার); সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত। বাউবি'র মূল ক্যাম্পাস, বোর্ড বাজার, গাজীপুর।
  • লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬
  • সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান : ২৭-২৮ এপ্রিল, ২০২৬: সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত; ডিনের কার্যালয়, এসএসএইচএল, বাউবি'র মূল ক্যাম্পাস, বোর্ড বাজার, গাজীপুর-১৭০৫।
  • বিষয় ভিত্তিক শিক্ষার্থী তালিকা প্রকাশ :  ৩০ এপ্রিল, ২০২৬
  • ভর্তি : ০৪ মে থেকে ১৯ মে ২০২৬ ইং তারিখ পর্যন্ত
  • সর্বমোট ভর্তি ফি: ৭৩১০/- (সাত হাজার তিনশত দশ) টাকা। অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন
  • ক্লাশ শুরুর তারিখ: পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে

অনার্স কোর্সে সর্বমোট কয়টি কোর্স করতে হয়?

বাউবির ০৪ বছর মেয়াদি অনার্স কোর্সে প্রায় ৪০ টি বই পড়তে হয় এবং অনার্স কোর্সটি ০৩ টি ভাগে বিভক্ত তথারুপঃ

  • বি.এ অনার্স- এখানের সাবজেক্ট গুলো হচ্ছে- বাংলা, ইতিহাস, দর্শন এবং ইসলামিক স্টাডিজ।
  • বি.এস.এস অনার্স- এখানের সাবজেক্ট গুলো হচ্ছে- রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব
  • এল.এল.বি অনার্স- আইন বিষয় নিয়ে ০৪ বছর মেয়াদী অনার্স কোর্স
উল্লেখ্য সকল অনার্স কোর্সের পড়াশোনা ও পরীক্ষা  বাংলা কিংবা ইংরেজিতে মাধ্যমে করা যায়। এখানে সর্বনিম্ন ০৪ বছর এবং সর্বোচ্চ ০৮ বছরের মধ্যে অনার্স কোর্স সম্পন্ন করতে হয়।

অনার্স কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU) একটি সরকারি ও UGC অনুমোদিত দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয়। এখানকার অনার্স ডিগ্রি সরকারি ও বেসরকারি চাকরিতে গ্রহণযোগ্য।

(বাংলা, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ বিষয়)

  • SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা GPA 2.50 (৫.০০ এর মধ্যে) অথবা GPA 2.00 (৪.০০ এর মধ্যে)

  • যে কোনো বোর্ড ও যে কোনো বছরের শিক্ষার্থী আবেদন করতে পারবেন

(রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব বিষয়)

  • SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বরসহ দ্বিতীয় বিভাগ অথবা GPA 2.75 (৫.০০ এর মধ্যে) / GPA 2.20 (৪.০০ এর মধ্যে)

  • যে কোনো বোর্ড ও যে কোনো বছরের শিক্ষার্থী আবেদন করতে পারবেন

(এল.এল.বি (আইন) বিষয়)

  • SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বরসহ দ্বিতীয় বিভাগ অথবা GPA 3.50 (৫.০০ এর মধ্যে) / GPA 3.00 (৪.০০ এর মধ্যে)

  • যে  কোনো বোর্ড ও যে কোনো বছরের শিক্ষার্থী আবেদন করতে পারবেন

অনার্স কোর্সের স্টাডি সেন্টার/কলেজ সমুহ:

০৪ বছর মেয়াদী সকল অনার্স কোর্সের স্টাডি সেন্টার একমাত্র ঢাকাতে। অর্থাৎ ঢাকা ব্যতিত দেশের অন্য কোন স্টাডি সেন্টার থেকে অনার্স ভর্তির সুযোগ নাই। বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে সকল ক্লাশ ও পরীক্ষা দিতে হবে। সাধারন শিক্ষার্থীদের সপ্তাহে ৪ দিন এবং কর্মজীবি শিক্ষার্থীদের  সপ্তাহে ২ দিন ক্লাশে উপস্থিত থাকতে হয়। অর্থাৎ ৬০% ক্লাশ উপস্থিতি বাধ্যতামূলক।

অনার্স ভর্তি পরীক্ষা পদ্ধতি:

  • বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন: বাংলা- ২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি-২৫ ও সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি-২৫।
  • পাস নম্বর: ৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।
  • প্রতি বিষয়ের আসন সংখ্যা ৬০ (ষাট)

অনার্স কোর্সের যাবতীয় খরচের তথ্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) অধীনে ৪ বছর মেয়াদি অনার্স কোর্সের মোট খরচ তুলনামূলকভাবে অনেক কম।

  • মোট খরচ: প্রায় ৬০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা

  • মোট সেমিস্টার: ৮টি

  • প্রতি সেমিস্টারে আনুমানিক খরচ: প্রায় ৭,৫০০ টাকা

অর্থাৎ, স্বল্প খরচে সরকারি ও UGC অনুমোদিত অনার্স ডিগ্রি অর্জনের সুযোগ দেয় বাউবি।

অনার্স কোর্সের সিলেবাস

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সম্পন্ন করতে একজন শিক্ষার্থীকে ৪ বছরে মোট ৪০টি কোর্স বা ১২০ ক্রেডিট অর্জন করতে হয়।

👉 এখানে প্রতি কোর্সের ক্রেডিট ৩

কোর্স কাঠামো (সংক্ষেপে)
সাধারণত—

  • মোট কোর্স: ৪০টি

  • মোট ক্রেডিট: ১২০

  • কোর্সের মেয়াদ: ৪ বছর

  • রেজিস্ট্রেশন বৈধতা: সর্বোচ্চ ৮ বছর

প্রতি শিক্ষাবর্ষে ৬ মাস মেয়াদি ২টি সেমিস্টার থাকে।

  • প্রতি সেমিস্টারে ৫টি কোর্সে রেজিস্ট্রেশন করা হয়

  • প্রয়োজনে শিক্ষার্থী ন্যূনতম ২টি কোর্সেও রেজিস্ট্রেশন করতে পারবেন

📌 প্রতিটি সেমিস্টার শেষে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বই ও সিলেবাস কোথা থেকে পাবেন?

  • অনার্স কোর্সের সিলেবাস বাউবির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়

  • চাইলে নিজ নিজ স্টাডি সেন্টার থেকেও সংগ্রহ করা যায়

  • ৪ বছরের ৮টি সেমিস্টারের জন্য বাউবি থেকে প্রায় ৫০% একাডেমিক বই ফ্রি দেওয়া হয়

📚 মোটামুটি পুরো অনার্স কোর্সে আপনাকে প্রায় ৪০টির মতো বই পড়তে হবে।

অনার্স কোর্সের জন্য কোন ধরনের গাইড/বই পড়বো?

একাডেমিক বইগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ভালো ফলাফলের জন্য আপনি সহায়ক বেই তথা গাইড কিনতে পারেন আপনার নিকটস্থ বইয়ের দোকান তথা লাইব্রেরী হতে। বাউবির ডিগ্রি কোর্সের জন্য বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান সহায়ক বইগুলো পাবলিক করে থাকে তাদের মধ্য অন্যতম হলো-প্রাইম প্রকাশনী ঝিনাইদহ, লেকচার, ব্যতিক্রম ইত্যাদি।

অনার্স পাস কোর্স করে কোথায় ভর্তি হওয়া যাবে?

বাউবির অনার্স পাস কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীদের জন্য একাধিক উচ্চশিক্ষার সুযোগ থাকে।

  • আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
  • এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন (Evening) বা উইকেন্ড মাস্টার্স কোর্সে আবেদন করার সুযোগ রয়েছে।

তবে মনে রাখতে হবে—

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়া যাবে না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত বাউবি থেকে ডিগ্রি বা অনার্স পাস করা শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ দেয় না।

👉 তাই মাস্টার্স করার ক্ষেত্রে বাউবি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের Evening/Weekend প্রোগ্রামই মূল বিকল্প

কিভাবে বাউবির অনার্স কোর্সে ভর্তি আবেদন করবেন?

প্রতি বছরেই বাউবি তাদের ওয়েব সাইটে ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনি যদি নিশ্চিত এই কোর্সে ভর্তি হতে আগ্রহী হোন তাহলে প্রথমেই নির্দেশিকাটি সংগ্রহ করুন এবং বিস্তারিত পড়তে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক হতে। অর্থাৎ নির্দেশিকাই বিস্তারিত তথ্যাদি দেওয়া আছে কিভাব ফর্ম পূরন করবেন, টাকা প্রদান করবেন, কোথায় আবেদনপত্র জমা দিবেন যাবতীয় তথ্যাবলী।


BOU_BA_APPS

অনলাইনে Open University Notice আবেদন করার গুরুত্বপূর্ণ নির্দেশনা ও লিংক সমূহ:

অনলাইনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) ভর্তি বিজ্ঞপ্তির আবেদন সম্পন্ন করতে নিচের নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করুন—

নিজস্ব মোবাইল নম্বর ও ইমেল ব্যবহার করুন
আবেদন করার সময় অবশ্যই শিক্ষার্থীর নিজের মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে। ভবিষ্যতে সকল নোটিশ ও তথ্য এই মাধ্যমেই জানানো হবে।

ইউজারনেম ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন
অনলাইন আবেদন ফর্ম পূরণ করার পর এসএমএসের মাধ্যমে ইউজারনেম ও পাসওয়ার্ড পাঠানো হবে। পরবর্তী লগইন ও আবেদন যাচাইয়ের জন্য এই তথ্য সংরক্ষণ রাখা জরুরি।

পেমেন্ট তথ্য সংরক্ষণ রাখুন
আবেদন ফি পরিশোধের পর লেনদেন আইডি, অ্যাকাউন্ট নম্বর ও পেমেন্ট তারিখ অবশ্যই সংরক্ষণ করুন। ভবিষ্যতে প্রয়োজন হলে এই তথ্য কাজে লাগবে।

📌 টিপস: আবেদন সাবমিট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

  • বাউবির BA/B.SS অনার্স কোর্সের নির্দেশিকা PDF ডাউনলোড করুন পড়ুন :  এখানে
  • বাউবির LLB অনার্স কোর্সের নির্দেশিকা PDF ডাউনলোড করুন পড়ুন :  এখানে
  • বাউবির অনার্স কোর্সে ভর্তি হতে অনলাইনে আবেদন করুন/লিংক :  এখানে
  • বাউবির কোর্সে কিভাবে অনলাইন ফর্ম পূরণ করবেন তার ইউটউব ভিডিও :  এখানে
  • বাউবির ডিগ্রি/অনার্স কোর্সের যাবতীয় ইবুক-পিডিএফ ফাইল ডাউনলোড করুন :  এখানে

    সর্বশেষ:

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ২০২৬ তাদের জন্য এক দারুণ সুযোগ, যারা পড়াশোনা থামিয়ে রাখতে চান না কিন্তু নিয়মিত ক্যাম্পাসে যাওয়াও সম্ভব নয়। সঠিক পরিকল্পনা ও সময়মতো আবেদন করলে এই অনার্স ডিগ্রি তোমার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে পারে।

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url
    sr7themes.eu.org