বাউবি বাংলা মাধ্যম বিবিএ অনার্স ২০২৬: ভর্তি, খরচ ও ক্যারিয়ার গাইড
বর্তমান সময়ে চাকরির পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান এমন শিক্ষার্থীদের জন্য Bangladesh Open University এর বাংলা মাধ্যম বিবিএ অনার্স একটি জনপ্রিয় ও কার্যকর প্রোগ্রাম। বিশেষ করে যারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ পান না, তাদের জন্য বাউবির নমনীয় শিক্ষা ব্যবস্থা নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র সরকারি ওপেন ও ডিস্ট্যান্স লার্নিং বিশ্ববিদ্যালয়, যেখানে ঘরে বসেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।
আজকের এই পোস্টে আমরা জানবো—
BBA বাংলা মাধ্যম কী?, ভর্তি যোগ্যতা , মোট খরচ, ক্লাস ও পরীক্ষা পদ্ধতি, চাকরির সুযোগ, কারা ভর্তি হতে পারবেন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সহ আরো মূল্যবাণ টপিকস সমূহ।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা মাধ্যম BBA কী?
বাংলা মাধ্যম BBA (Bachelor of Business Administration) হলো ব্যবসায় শিক্ষা ভিত্তিক ৪ বছর মেয়াদি অনার্স প্রোগ্রাম যেখানে ব্যবসা, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফাইন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বাংলায় পড়ানো হয়।
এই প্রোগ্রামটি মূলত এমন শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে যারা—
- ইংরেজি মাধ্যমে বিজনেস স্টাডিজে দুর্বল
- চাকরির পাশাপাশি অনার্স করতে চান
- কম খরচে সরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিতে চান
- দূরবর্তী এলাকায় বসবাস করেন
- নিয়মিত ক্লাস করার সুযোগ পান না
বাউবির শিক্ষা পদ্ধতি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছুটা আলাদা। এখানে স্বশিক্ষার পাশাপাশি টিউটোরিয়াল ক্লাস, স্টাডি সেন্টার ও অনলাইন সাপোর্টের মাধ্যমে পড়াশোনা পরিচালিত হয়।
BBA অনার্স ভর্তি আবেদনের টাইম লাইন ও হাইলাইটস্
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রোগ্রামের নাম | বিবিএ প্রোগ্রাম (বাংলা মাধ্যম) |
| আবেদন শুরু | ২৩/০২/২০২৬ ইং |
| আবেদনের সমাপ্তি | ০৩/০৬/২০২৬ ইং |
| আবেদনের ফি/চার্জ | ৫০০/- টাকা |
| মৌখিক পরীক্ষার তারিখ | ০৫/০৬/২০২৬ ইং হতে ১৫/০৬/২০২৬ ইং পর্যন্ত |
| ভর্তি পরীক্ষা | ভর্তি পরীক্ষা দিতে হয় না। এসএসসি + এইচএসসি ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র, মার্কশিট, সনদপত্র এবং অনলাইনে আবেদন কপি সঙ্গে নিয়ে যেতে হবে। |
| মৌখিক পরীক্ষার ভেন্যু | নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র হতে জেনে নিতে হবে |
| ভর্তি কার্যক্রম | ১৬/০৬/২০২৬ ইং হতে ৩১/০৭/২০২৬ ইং পর্যন্ত |
| ভর্তি ফি | ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজস্ব স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে। নির্দেশিকা অনুসরণ করুন। ভর্তির সময় সর্বনিম্ন প্রায় ৯,৫০০/- টাকা লাগতে পারে। |
| ওরিয়েন্টেশন ক্লাস | ০৭/০৮/২০২৬ ইং |
| ক্লাস শুরু | ০৭/০৮/২০২৬ ইং |
| নির্দেশিকা ও আবেদন লিংক | BBA (Bangla) Admission Circular PDF |
BBA বাংলা মাধ্যম প্রোগ্রামের মেয়াদ কত?
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা মাধ্যম BBA অনার্স সাধারণত ৪ বছর মেয়াদি প্রোগ্রাম। এই ৪ বছরে কয়েকটি সেমিস্টার বা শিক্ষাবর্ষের মাধ্যমে ধাপে ধাপে কোর্স সম্পন্ন করতে হয়।
অনেক সময় চাকরি বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে কেউ কেউ নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময়ও নিতে পারেন। বাউবির নমনীয় শিক্ষা ব্যবস্থার কারণে এটি অনেক শিক্ষার্থীর জন্য সুবিধাজনক।
কারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BBA প্রোগ্রামে ভর্তি হতে পারবেন?
এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারেন। যেমন—
- SSC ও HSC পাস শিক্ষার্থী
- চাকরিজীবী
- ব্যবসায়ী
- গৃহিণী
- ড্রপআউট শিক্ষার্থী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জটে বিরক্ত শিক্ষার্থী
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থী
বিশেষ করে যারা ফুল-টাইম বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারেন না, তাদের জন্য বাউবি একটি কার্যকর সমাধান হতে পারে।
ভর্তি যোগ্যতা কী?
বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি যোগ্যতায় কিছু পরিবর্তন হতে পারে। তবে সাধারণভাবে—
- SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হয়।
- এখানে সর্বোচ্চ ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ পয়েন্ট থাকতে হয়।
- সাধারণত SSC ও HSC-তে আলাদাভাবে GPA ৩.৫ বা তার বেশি থাকলে ৪+৪ মিলিয়ে ৮ পয়েন্ট গণনা করা হয়। GPA ২.০ থেকে ৩.৫-এর নিচে হলে ৩ পয়েন্ট এবং ২.০-এর নিচে হলে ২ পয়েন্ট ধরা হয়।
- চূড়ান্ত মেধা তালিকায় নাম আসলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন আবেদন কপি ও নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করা যায়।
- ব্যবসায় শিক্ষা, মানবিক কিংবা বিজ্ঞান — সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন
বিস্তারিত জানতে ভর্তির নির্দেশিকা ডাউনলোড করুন ও দেখুন এখানে
ক্লাস কিভাবে হয়?
এটি বাউবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় দিক।
অনেকেই মনে করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয় না। বাস্তবে বিষয়টি পুরোপুরি এমন নয়। এখানে নির্ধারিত স্টাডি সেন্টারে টিউটোরিয়াল ক্লাস নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বশিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ক্লাস পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য
- সাপ্তাহিক বা নির্ধারিত ক্লাস
- আঞ্চলিক স্টাডি সেন্টার
- প্রিন্টেড বই ও মডিউল
- অনলাইন সাপোর্ট
- অ্যাসাইনমেন্ট ভিত্তিক কার্যক্রম
- নির্ধারিত পরীক্ষার ব্যবস্থা
যারা চাকরির পাশাপাশি পড়তে চান তাদের জন্য এই সিস্টেম অনেক সুবিধাজনক।
বাংলা মাধ্যমে BBA পড়ার সুবিধা কী?
বর্তমানে অনেক শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে বিজনেস স্টাডিজ করতে গিয়ে সমস্যায় পড়েন। ফলে তারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন না।
কিন্তু বাংলা মাধ্যমে BBA করার ফলে এই সমস্যা অনেকটাই কমে যায়। বাংলা মাধ্যম BBA-এর বইগুলো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি সংক্ষিপ্ত ও সহজভাবে সাজানো। তাই চাকরিজীবী বা ব্যস্ত শিক্ষার্থীরা সহজেই সময় ম্যানেজ করে ৪ বছরের কোর্স শেষ করতে পারেন।
এখানে প্রতিটি কোর্সের বই সাধারণত ২৫০ পৃষ্ঠার মধ্যে থাকে, যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ের বই অনেক সময় হাজার পৃষ্ঠা ছাড়িয়ে যায়। এমনকি ইংরেজি মাধ্যম BBA-এর বইও তুলনামূলকভাবে বেশি বিস্তারিত ও দীর্ঘ হয়।
তাছাড়াও এই কোর্সের প্রধান সুবিধাগুলো হলো
১. বিষয় সহজে বোঝা যায়
ব্যবসায় শিক্ষার কঠিন বিষয়গুলো বাংলায় পড়লে সহজে আয়ত্ত করা যায়।
২. কম খরচে অনার্স সম্পন্ন করা যায়
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় বাউবির খরচ অনেক কম।
৩. চাকরির পাশাপাশি পড়া সম্ভব
নিয়মিত প্রতিদিন ক্লাস করতে হয় না।
৪. সরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি
বাউবি একটি সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ায় ডিগ্রির গ্রহণযোগ্যতা রয়েছে।
৫. দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক
নিজ এলাকার স্টাডি সেন্টারের মাধ্যমে পড়াশোনা করা যায়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BBA করতে কত খরচ হয়?
খরচ বিভিন্ন সেশন ও কোর্সভেদে পরিবর্তিত হতে পারে। তবে সাধারণভাবে বলা যায়, বাউবির BBA অনার্স বাংলাদেশের সবচেয়ে কম খরচের অনার্স প্রোগ্রামগুলোর মধ্যে একটি। বাংলা মাধ্যমের BBA কোর্সে ৪ বছর মেয়াদি ৮টি সেমিস্টারে মোট শিক্ষাকালীন খরচ আনুমানিক ৭০,০০০/- টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ প্রতি সেমিস্টারে গড়ে প্রায় ৮,৫০০/- টাকা মতো খরচ হয়।
খরচের মধ্যে থাকতে পারে—
- ভর্তি ফি
- কোর্স ফি
- পরীক্ষা ফি
- রেজিস্ট্রেশন ফি
- বই বা স্টাডি মেটেরিয়াল
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে মোট খরচ অনেক কম হওয়ায় মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কাছে এটি জনপ্রিয়।
BBA শেষ করার পর চাকরির সুযোগ কেমন?
বাংলা মাধ্যম BBA শেষ করার পর বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে।
সম্ভাব্য চাকরিক্ষেত্র
- ব্যাংক
- NGO
- মার্কেটিং
- সেলস
- HR বিভাগ
- হিসাবরক্ষণ
- কর্পোরেট অফিস
- ব্যবসা পরিচালনা
- সরকারি চাকরির প্রস্তুতি
বর্তমানে অনেক চাকরিজীবী নিজেদের ক্যারিয়ার উন্নয়নের জন্য বাউবি থেকে BBA সম্পন্ন করছেন।
ভবিষ্যতে MBA করা যাবে?
হ্যাঁ, অবশ্যই।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে BBA সম্পন্ন করার পর শিক্ষার্থীরা MBA, EMBA কিংবা অন্যান্য উচ্চশিক্ষায় অংশ নিতে পারেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
কোথায় ভর্তি হবেন? স্টাডি সেন্টারের তালিকা
এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ভার্সনের BBA প্রোগ্রামে এবং কোন স্টাডি সেন্টারে ভর্তি হবেন। আবেদন করার সময় Bangladesh Open University এর অফিসিয়াল ওয়েবসাইটে “Apply Now” অপশনে ক্লিক করলে আঞ্চলিক কেন্দ্রভিত্তিক স্টাডি সেন্টারের তালিকা দেখতে পারবেন।

অবশ্য ভর্তি নির্দেশিকাতেই স্টাডি সেন্টারের নাম, বাউবির আঞ্চলিক অফিসের ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ থাকে। তাই প্রয়োজন হলে সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন। তারপরেও আপনাদের সুবিধার্থে নিচে বাংলা মাধ্যম BBA প্রোগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টাডি সেন্টারের তালিকা দেওয়া হলো:
- ঢাকা কলেজ, ঢাকা
- সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
- শেখ বোরহান উদ্দিন কলেজ, ঢাকা
- বঙ্গবন্ধু কলেজ, মিরপুর, ঢাকা
- উত্তরা টাউন কলেজ, ঢাকা
- আলহাজ্ব মকবুল হোসেন কলেজ, ঢাকা
- ইস্পাহানি ডিগ্রী কলেজ, ঢাকা
- সলিমুল্লাহ কলেজ, ঢাকা
- সরকারী তোলারাম কলেজ, নারায়নগঞ্জ
- ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর
- সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম
- হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
- কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার
- খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি
- সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া
- গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
- সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
- সরকারী মদন মোহন কলেজ, সিলেট
- হিসাববিজ্ঞান বিভাগ ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, রা.বি.
- রাজশাহী কলেজ, রাজশাহী
- রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ, নওগাঁ
- ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রী কলেজ, নওগাঁ
- সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
- রংপুর কারমাইকেল কলেজ, রংপুর
- দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
- ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ফরিদপুর
- আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
- হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, চাঁদপুর
- সরকারি এম এম কলেজ, যশোর
- সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
- কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ
- নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর, টাঙ্গাইল
- সরকারী বিএম কলেজ, বরিশাল
- সরকারী কমার্স কলেজ, চট্টগ্রাম
জ্ঞাতব্য বিষয়ঃ শিক্ষার্থীর সংখ্যা ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে Bangladesh Open University কর্তৃপক্ষ সময়ে সময় স্টাডি সেন্টারের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। তাই আবেদন করার আগে সর্বশেষ ভর্তি নির্দেশিকা দেখে নেওয়া উচিত।
