২০২৬ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য!
🔄 সর্বশেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬
পিয়নমামা ডটকম-এর পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীন বিভিন্ন কলেজ সম্পর্কে – যেখানে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদসহ উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন।
বাংলাদেশে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলেও তাদের স্বপ্ন থেমে থাকে না। কারণ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ও মাস্টার্স করার সুযোগ রয়েছে।
এই পোস্টে আপনি জানতে পারবেন—
✔ কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কোন কলেজ আছে
✔ বিভাগভিত্তিক কলেজ তালিকা
✔ ভর্তি যোগ্যতা
✔ এবং গুরুত্বপূর্ণ FAQ সহ সম্পূর্ণ গাইড
👉 ২০২৬ সালের আপডেট অনুযায়ী এই তালিকাটি সাজানো হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ কী?
বাংলাদেশে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ। কিন্তু অনেক শিক্ষার্থী ও অভিভাবক এখনও এ ধরনের কলেজ সম্পর্কে পরিষ্কার ধারণা পান না। এই পোস্টে জানানোর চেষ্টা করবো। মূলত পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বলতে সেই সকল কলেজকে বোঝায়, যেগুলো কোনো সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামো দ্বারা পরিচালিত হয়।
এখানে অধিভূক্ত কলেজগুলোর প্রশাসনিক কাঠামো দুই ভাগে বিভক্ত:
-
একাডেমিক নিয়ন্ত্রণ: সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত
প্রশাসনিক ব্যবস্থাপনা: কলেজ নিজস্ব ব্যবস্থাপনায় বা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত
বাংলাদেশে জনপ্রিয় কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজসমূহ (২০২৫ আপডেট)
ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ তালিকা (DU Affiliated Colleges)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সবচেয়ে বেশি পরিচিত অধিভুক্ত কলেজগুলো রয়েছে।
গুরুত্বপূর্ণ কলেজসমূহ:
🔔 আপডেট ২০২৫: ইউজিসির অনুমোদনে এ সাতটি কলেজকে "ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়" রূপে রূপান্তর করা হয়েছে।
ঢাকা স্কুল অফ ইকোনমিক্স (DScE) :
এর অধীনে ৬ টি কলেজ আছে যেখানে শুধুমাত্র ১ টি সরকারি। নিম্নোক্ত কলেজগুলো গার্হস্থ্য অর্থনীতি কলেজ হিসেবে পরিচিত।ঢাবি প্রযুক্তি ইউনিট অধিভূক্ত (কলেজ/ইনস্টিটউট সমূহ) :
এর অধীনে ১৪ টি কলেজ আছে যেখানে শুধুমাত্র ৩ টি সরকারি। নিম্নোক্ত
কলেজগুলো প্রযুক্ত কলেজ হিসেবে পরিচিত। এখানে শুধুমাত্র বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিং
পাঠদান করানো হয়।
ক) সরকারি প্রযুক্তি কলেজের নাম সমূহ:
- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
অন্যান্য কাঠামোগত পেশাদার/প্রফেশনাল কলেজ সমূহ:
-
ঢাকা মেডিকেল কলেজ
-
সরকারি ডেন্টাল কলেজ
-
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER)
-
ইনস্টিটিউট অফ ফিজিক্যাল থেরাপি
- ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার), নয়ার হাট, সাভার ঢাকা
- শ্যামলী
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চাঁদ
উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা
- কে এম হুমায়ুন
কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ, দীঘরকান্দা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ
- সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি, সাইক টাওয়ার, মিরপুর-১৩, ঢাকা।
🎓“ঢাবি প্রযুক্তি ইউনিট আওতাধীন সকল কলেজের ভর্তি পদ্ধতি, আসন সংখ্যা ও খরচ জানতে এখানে ক্লিক করুন।”
২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ:
“রাবির অধীন নিম্নলিখিত কলেজগুলোতে ৪ বছর মেয়াদী অনার্স কোর্স (CSE, CE, EEE, Textile, Agriculture) পরিচালিত হয়। বিস্তারিত জানতে কলেজের নামের উপর ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।”
ইঞ্জিনিয়ারিং কলেজ:
কৃষি ও বায়োসায়েন্স ইনস্টিটিউট:
🎓“রাবি অধিভূক্ত সকল কলেজের ভর্তি পদ্ধতি, আসন সংখ্যা ও খরচ জানতে এখানে ক্লিক করুন।”
৩। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
-
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ (সরকারি), বিষয়: ৪টি ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নের সুযোগ আছে।
ভর্তি নির্দেশিকা এখানে
৪। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)
-
সরঃ শহীদ আকবার বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, বিষয়: CSE, BBA, কৃষি বিষয়ে অধ্যয়নের সুযোগ আছে
ভর্তি নির্দেশিকা এখানে
৫। বাংলাদেশ টেক্সটাইল প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUTEX)
সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ:
· চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (CTEC) – জোরারগঞ্জ,
মিরসরাই, চট্টগ্রাম
· পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (PTEC) – পাবনা
· বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (TECN) – বেগমগঞ্জ,
নোয়াখালী
· টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (TTEC) – কালিহাতি,
টাঙ্গাইল
· বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (BTEC) – বরিশাল
· ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (JTEC) – ঝিনাইদহ
· রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (RTEC) – পীরগঞ্জ,
রংপুর
· গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (GTEC) – গোপালগঞ্জ
· জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (JTEC) – মেলান্দহ,
জামালপুর
🎓“বুটেক্স অধিভূক্ত কলেজের ভর্তি পদ্ধতি, আসন সংখ্যা ও খরচ জানতে এখানে ক্লিক করুন।”
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ (NU Affiliated Colleges)
বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা নেটওয়ার্ক হলো জাতীয় বিশ্ববিদ্যালয়।
📌 উল্লেখযোগ্য কলেজ:
- সরকারি কলেজ (সারা বাংলাদেশ)
- বেসরকারি ডিগ্রি ও অনার্স কলেজ
- উপজেলা পর্যায়ের হাজারো কলেজ
👉 এখানে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে।
কেন অধিভুক্ত কলেজে পড়াশোনা করবেন?
- কম খরচে উচ্চশিক্ষা
- সরকারি মানের ডিগ্রি
- চাকরির ক্ষেত্রে সমান গ্রহণযোগ্যতা
- নিজ জেলার কাছাকাছি পড়ার সুযোগ
ভর্তি যোগ্যতা (General Requirements)
- HSC পাস (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা)
- নির্দিষ্ট GPA (কলেজভেদে ভিন্ন)
- বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আবেদন
📌 উপসংহার
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে অধ্যয়ন করলে আপনি পাবেন সরকারি মানের শিক্ষা, স্বল্প খরচে সনদ এবং উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা। এই লেখাটি যদি আপনার উপকারে আসে, তাহলে কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
FAQ (Frequently Asked Questions)
❓ অধিভুক্ত কলেজ মানে কি?
অধিভুক্ত কলেজ হলো এমন কলেজ যেগুলো সরাসরি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদান করে।❓ এসব কলেজের ডিগ্রি কি সরকারি চাকরিতে গ্রহণযোগ্য?
হ্যাঁ, সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য কারণ ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকেই প্রদান করা হয়।
❓ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের পার্থক্য কী?
ঢাবি অধিভুক্ত কলেজগুলো সীমিত এবং উন্নত মানের, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক বেশি কলেজ রয়েছে।
❓ কোন কলেজ সবচেয়ে ভালো?
ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে সবচেয়ে ভালো ধরা হয়।
❓ ভর্তি কিভাবে নিতে হয়?
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আলাদা ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হয়।

কোন শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে যদি পোস্ট স্পন্সর করতে চান তাহলে আমাদের এই শিক্ষা বিষয়ক ব্লগ সাইটে নাম মাত্র খরচে পাবলিশ করতে পারবেন। আগ্রহী হলে এডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন।