বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BBA (ইংরেজি ভার্সন) ভর্তি ২০২৬: যোগ্যতা, খরচ ও ক্যারিয়ার গাইড
প্রিয় পাঠক, গত পর্বে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা ভার্সনের বিবিএ প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলবো অত্যন্ত চাহিদাসম্পন্ন এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত বাউবি’র ০৪ বছর মেয়াদী রেগুলার বি.বি.এ. (Bachelor of Business Administration) প্রোগ্রাম সম্পর্কে।
মুলত যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি ইংরেজি মাধ্যমে বিবিএ ডিগ্রি অর্জন করতে চান, তাদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) Bachelor of Business Administration (BBA) – English Version একটি জনপ্রিয় ও স্বীকৃত স্নাতক প্রোগ্রাম। এটি School of Business পরিচালিত ৪ বছর মেয়াদি (৮ সেমিস্টার) একটি প্রোগ্রাম।
প্রোগ্রামের মূল বৈশিষ্ট্যসমূহ (Program Features)
সময়কাল: ০৪ বছর (মোট ০৮টি সেমিস্টার, প্রতি সেমিস্টার ৬ মাস মেয়াদী)।
মোট ক্রেডিট আওয়ার: ১২০ ক্রেডিট (৩৯টি কোর্স + ভাইভা)।
শিক্ষার মাধ্যম: সম্পূর্ণ ইংরেজি (English Medium)।
মেজর/স্পেশালাইজেশন: 1. Accounting & Information Systems (একাউন্টিং) 2. Finance (ফাইন্যান্স) 3. Human Resource Management (এইচআরএম) 4. Marketing (মার্কেটিং)
ক্লাসের সময়সূচী: কর্মজীবী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ক্লাসগুলো সাধারণত শুক্রবার ও শনিবার (আঞ্চলিক স্টাডি সেন্টারে) অনুষ্ঠিত হয়।
BBA অনার্স ভর্তি আবেদনের টাইম লাইন ও হাইলাইটস্
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রোগ্রামের নাম | বিবিএ প্রোগ্রাম (ইংরেজি মাধ্যম) |
| আবেদন শুরু | ০১/০৭/২০২৬ ইং |
| আবেদনের সমাপ্তি | ০৭/০৯/২০২৬ ইং |
| আবেদনের ফি/চার্জ | ৮৩০/- টাকা (অনলাইন চার্জ সহ) |
| ভর্তি পরীক্ষা | ভর্তি পরীক্ষা দিতে হয়। শুধুমাত্র ভর্তি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র, মার্কশিট, সনদপত্র এবং অনলাইনে আবেদন কপি সঙ্গে নিয়ে যেতে হবে। |
| ভর্তি পরীক্ষার স্থান/ভেন্যু | আবেদন করার সময় যে স্টাডি সেন্টারের নাম দিবেন। সেখানে ভর্তি পরীক্ষা দিতে হবে। |
| প্রবেশ পত্র ডাউনলোড | ০৯/০৯/২০২৬ ইং হতে ১৭/০৯/২০২৬ ইং পর্যন্ত |
| ভর্তি পরীক্ষার সময় | ১৮/০৯/২০২৬ ইং বৈকাল ৩.০০ ঘটিকা থেকে। অবশ্যই প্রবেশপত্র ও এনআইডি কার্ড নিয়ে যেতে হবে। |
| ফলাফল প্রকাশ তালিকা | ০৫/১০/২০২৬ ইং তারিখ ওয়েব সাইটে |
| ভর্তি ফিস | ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজস্ব স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে। নির্দেশিকা অনুসরণ করুন। ভর্তির সময় সর্বনিম্ন প্রায় ৯,৫০০/- টাকা লাগতে পারে। |
| ক্লাস শুরু | বাউবি অফিস থেকে জেনে নিবেন |
| নির্দেশিকা ও আবেদন লিংক | BBA (English Medium) Admission Circular PDF |
আবেদনের যোগ্যতা (Eligibility)
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে এইচএসসি (HSC) অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (মূলত এসএসসি ও এইচএসএসসি উভয় পরীক্ষাতে আলাদা ভাবে সর্বনিম্ন জিপিএ ২.৫০ থাকতে হবে)।
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে এইচএসসি (HSC) অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (মূলত এসএসসি ও এইচএসএসসি উভয় পরীক্ষাতে আলাদা ভাবে সর্বনিম্ন জিপিএ ২.৫০ থাকতে হবে)।
কেন BOU-এর ইংরেজি মাধ্যম BBA করবেন?
UGC অনুমোদিত সরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি।
চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য উপযোগী নমনীয় শিক্ষা ব্যবস্থা।
ইংরেজি মাধ্যমে ব্যবসায় শিক্ষা গ্রহণের সুযোগ।
সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ও স্বল্প খরচে ডিগ্রি অর্জনের সুবিধা।
ভর্তি পরীক্ষার মানবণ্টন (Admission Test Structure)
যোগ্য প্রার্থীদের একটি লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। মোট ১২০ নম্বরের এই পরীক্ষার মানবণ্টন নিম্নরূপ:
English (ইংরেজী): ৩০ নম্বর
General Math (সাধারণ গণিত): ৩০ নম্বর
General Knowledge (সাধারণ জ্ঞান): ৩০ নম্বর
Comprehension & Paragraph Writing: ৩০ নম্বর
BOU BBA (English Version) পড়তে মোট কত টাকা খরচ হবে?
এটি পাঠকদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন।
ইংরেজি মাধ্যমের BBA কোর্সে ৪ বছর মেয়াদি ৮টি সেমিস্টারে মোট শিক্ষাকালীন খরচ আনুমানিক ৭০,০০০/- টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ প্রতি সেমিস্টারে গড়ে প্রায় ৮,৫০০/- টাকা মতো খরচ হয়। BOU-এর তথ্য অনুযায়ী, প্রতি কোর্স ফি ১,২৬৯ টাকা এবং সেমিস্টারভেদে ভর্তি, পরীক্ষা ও অন্যান্য ফি যুক্ত হয়।
BBA শেষ করার পরে কী ধরনের চাকরি পাওয়া যায়?
- বহুজাতিক কোম্পানি (MNCs): যেমন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT), ইউনিলিভার বা নেসলে-র মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে Management Trainee Officer (MTO) হিসেবে আকর্ষণীয় বেতনে যোগ দেওয়া সম্ভব।
- সরকারি চাকরি ও ব্যাংক (BCS & Government Banks): বাউবি থেকে বিবিএ ডিগ্রি নেওয়ার পর আপনি সাধারণ বিসিএস (BCS) সহ যেকোনো সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষায় অংশ নিতে পারবেন
।
- ফ্রিল্যান্সিং ও রিমোট জব (Freelancing & Remote Jobs): ইংরেজি মাধ্যমে পড়ার কারণে বিদেশি ক্লায়েন্টদের সাথে সহজে যোগাযোগ করা সম্ভব। ফলে ডিজিটাল মার্কেটিং, বিজনেস কনসালটেন্সি, ডাটা অ্যানালাইসিস এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঘরে বসেই আন্তর্জাতিক চাকরি করা যায়।
- উদ্যোক্তা (Entrepreneurship): বিবিএ-তে যেহেতু ব্যবসার খুঁটিনাটি (ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, স্ট্র্যাটেজি) শেখানো হয়, তাই নিজেই নিজের স্টার্টআপ বা ব্যবসা শুরু করে একজন সফল উদ্যোক্তা হওয়া বেশ সহজ হয়।
BBA শেষ করে কি MBA করা যাবে?
হ্যাঁ, করা যাবে।
বিশেষ করে BOU-এর BBA শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত (যেমন ন্যূনতম CGPA) পূরণ করলে ১ বছরের MBA প্রোগ্রামে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন।
এছাড়াও অন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও MBA করার সুযোগ রয়েছে, যদি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত পূরণ করেন।
বাংলা নাকি ইংরেজি ভার্সন—কোনটি ভালো?
- যারা ইংরেজিতে স্বচ্ছন্দ এবং কর্পোরেট ক্যারিয়ার বা আন্তর্জাতিক পরিবেশে কাজ করার পরিকল্পনা করছেন, তাদের জন্য English Version সুবিধাজনক হতে পারে।
- ব্যবসায় শিক্ষা নিতে চান কিন্তু ইংরেজিতে এখনো আত্মবিশ্বাসী নন, তাদের জন্য Bangla Version একটি ভালো বিকল্প হতে পারে।
- শেষ পর্যন্ত কোনটি ভালো হবে, তা নির্ভর করবে শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা, শেখার স্বাচ্ছন্দ্য এবং ভবিষ্যৎ লক্ষ্যর ওপর।
- আরেকটি বিষয়, আপনি যে ভার্সনে লেখাপড়া করুন না কেন সনদপত্রে কোথাও সেটা উল্লেখ থাকবেনা। তবে এই কথা নিশ্চিত ইংরেজি মাধ্যম থেকে বিবিএ বাংলা মাধ্যম পড়া, পাশ করা ও ফলাফল ভালো করা অনেক সহজ।
অনলাইন আবেদন প্রক্রিয়া (How to Apply)
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হয়:
প্রথমে বাউবি’র অফিশিয়াল অনলাইন ভর্তি পোর্টাল osapsnew.bou.ac.bd-এ প্রবেশ করুন।
School of Business (SOB) সেকশনে যান।
Bachelor of Business Administration (BBA) প্রোগ্রামের পাশে থাকা "Apply Now" বাটনে ক্লিক করুন।
নির্দেশনাবলী সাবধানে পড়ে আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করুন এবং ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
ফর্ম সাবমিট করার পর আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে একটি User ID এবং Password পাঠানো হবে।
এরপর পেমেন্ট গেটওয়ের (বিকাশ/রকেট/নগদ/কার্ড) মাধ্যমে নির্ধারিত ভর্তি আবেদন ফি সফলভাবে পরিশোধ করুন।

কোথায় ভর্তি হবেন? স্টাডি সেন্টারের তালিকা
এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ভার্সনের BBA প্রোগ্রামে এবং কোন স্টাডি সেন্টারে ভর্তি হবেন। আবেদন করার সময় Bangladesh Open University এর অফিসিয়াল ওয়েবসাইটে “Apply Now” অপশনে ক্লিক করলে আঞ্চলিক কেন্দ্রভিত্তিক স্টাডি সেন্টারের তালিকা দেখতে পারবেন।
অবশ্য ভর্তি নির্দেশিকাতেই স্টাডি সেন্টারের নাম, বাউবির আঞ্চলিক অফিসের ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ থাকে। তাই প্রয়োজন হলে সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন। তারপরেও আপনাদের সুবিধার্থে নিচে বাংলা মাধ্যম BBA প্রোগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টাডি সেন্টারের তালিকা দেওয়া হলো:
- ঢাকা কলেজ, ঢাকা
- সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
- শেখ বোরহান উদ্দিন কলেজ, ঢাকা
- বঙ্গবন্ধু কলেজ, মিরপুর, ঢাকা
- উত্তরা টাউন কলেজ, ঢাকা
- আলহাজ্ব মকবুল হোসেন কলেজ, ঢাকা
- ইস্পাহানি ডিগ্রী কলেজ, ঢাকা
- সলিমুল্লাহ কলেজ, ঢাকা
- সরকারী তোলারাম কলেজ, নারায়নগঞ্জ
- ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর
- সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম
- হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
- কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার
- খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি
- সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া
- গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
- সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
- সরকারী মদন মোহন কলেজ, সিলেট
- হিসাববিজ্ঞান বিভাগ ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, রা.বি.
- রাজশাহী কলেজ, রাজশাহী
- রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ, নওগাঁ
- ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রী কলেজ, নওগাঁ
- সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
- রংপুর কারমাইকেল কলেজ, রংপুর
- দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
- ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ফরিদপুর
- আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
- হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, চাঁদপুর
- সরকারি এম এম কলেজ, যশোর
- সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
- কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ
- নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর, টাঙ্গাইল
- সরকারী বিএম কলেজ, বরিশাল
- সরকারী কমার্স কলেজ, চট্টগ্রাম
জ্ঞাতব্য বিষয়ঃ শিক্ষার্থীর সংখ্যা ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে Bangladesh Open University কর্তৃপক্ষ সময়ে সময় স্টাডি সেন্টারের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। তাই আবেদন করার আগে সর্বশেষ ভর্তি নির্দেশিকা দেখে নেওয়া উচিত।
উপসংহার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BBA (English Version) প্রোগ্রামটি এমন শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ, যারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থেকেও ইংরেজি মাধ্যমে স্বীকৃত বিবিএ ডিগ্রি অর্জন করতে চান। নমনীয় ক্লাস ব্যবস্থা, ৪ বছর মেয়াদি কাঠামো এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি—সব মিলিয়ে এটি কর্মজীবী ও উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য একটি বাস্তবসম্মত পছন্দ।
