৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ :: উন্মুক্ত পাশ আবেদন করতে পারবে
বাউবি হতে পাশ করা (উন্মুক্তের) শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ০৭ কলেজে ভর্তির যে সকল সুবিধা বিদ্যামানঃ
দৃষ্টি আকর্ষণঃ
আমার SSC পাশের সাল দীর্ঘ গ্যাপ ছিলো এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তির সুযোগ হয়নি। অতপর ০৭ কলেজে ভর্তির সুযোগ হাতছাড়া করেনি। এটা হাতছাড়া হলে ডিগ্রি পাশ কোর্স করা ব্যতিত অন্য কোন উপায় থাকতো না। আমার ০৭ কলেজে চান্স/ভর্তি হওয়ার গল্প আরেকদিন শুনাবো। সুতরাং ০৭ কলেজে ভর্তি হওয়া অনেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অপরদিকে অনেক মেধাবী Student বিভিন্ন পাবলিক ভার্সিটি জায়গা হবেনা। বিশেষ করে অনেকে গুচ্ছ পাইলেও তা ছেড়ে দিয়ে ০৭ কলেজে ভর্তি হয় এমন নজির আছে। মূল বিষয় হলোঃ যারা পাবলিকের একটু স্বাদ পেতে যান, সার্টিফিকেটের মান ভালো চান তাদের কফিনের শেষ পেরেক/আশ্রয় স্থলের জায়গা হলো ০৭ কলেজ। যারা এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছেন কিংবা ছিটকে পড়েছেন তারাই ০৭ কলেজের অবস্থা সম্পর্কে ভালো অবগত আছেন।
7 কলেজ ভর্তির টাইম লাইন : হাইলাইটস্ |
|---|
|
ভর্তি পরীক্ষার তারিখ:
বিজ্ঞান : ১৯/০৪/২০২৫ ইং — (সকাল ১১ টা থেকে ১২ টা)
কলা ও মানবিক : ২৫/০৫/২০২৪ ইং — (সকাল ১১ টা থেকে ১২ টা)
ব্যবসায় শিক্ষা : ১৮/০৪/২০২৫ ইং — (সকাল ১১ টা থেকে ১২ টা)
আবেদন যোগ্যতা :
বিজ্ঞান : এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০
কলা ও মানবিক : এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০
ব্যবসায় শিক্ষা : এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০
ঢাবি ৭কলেজ ভর্তি পরীক্ষার মার্ক : ২০২৫
ঢাবি ৭ কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন : ২০২৫
- ক ইউনিট: বিজ্ঞান বিভাগের মানবন্টন:তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে জানা জড়–রী।পদার্থ বিজ্ঞানে থাকবে ২৫ মার্ক,রসায়নে থাকবে ২৫ মার্ক এই দুটি আবশ্যিক আর্থাৎ এই দুটি উত্তর করাই লাগবে।আর গণিতে থাকবে ২৫ এবং জীববিজ্ঞানে থাকবে ২৫। তোমরা যারা গণিতকে ফোর সাবজেক্ট করছো তারা ইচ্ছে করলে এটি বাদ দিয়ে ইংরেজী উত্তর করতে পারো। আরা যাদের জীববিজ্ঞান ফোর সাবজেক্ট আছে তার ইচ্ছা করলে জীববিজ্ঞান বাদ দিয়ে বাংলা উত্তর করতে পারো।
- খ ইউনিট: মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার মানবন্টন:মানবিক বিভাগের যারা শিক্ষার্থী তাদের বাংলায় থাকবে ২৫,ইংরেজীতে থাকবে ২৫আর সাধারণ জ্ঞান ৫০। এই মোট ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে।
- গ ইউনিট: বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার মানবন্টন:বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার মানবন্টণ জানা খুবই প্রয়োজন।বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের বাংলায় থাকবে ২০,ইংরেজীতে থাকবে ২০,হিসাব বিজ্ঞানে ২০,ব্যাবসা শিক্ষা ২০, মার্কের্টিং অথবা ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২০। এই মোট ১০০মার্কের এমসিকিউ পরীক্ষা হবে।
ঢাবি ৭ সরকারী কলেজ মেধাতালিকা তৈরি:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ আসন সংখ্যা:
- ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে প্রায় ০১ লাখ ২০ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ২৭২ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-
- ৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে - মেয়ে উভয়ে পড়তে পারে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বছর অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ২১ হাজর ৫১৩টি। যার মধ্যে- বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।
ঢাবি ৭ কলেজ ভর্তি আবেদন পদ্ধতি:
- সর্বপ্রথম প্রার্থীকে ঢাবি ৭ কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd তে প্রবেশ করতে হবে ।

- “লগ ইন” বাটনে ক্লিক করতে হবে এবং ‘আবেদন / লগ ইন’-এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন, পাসের সাল ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, বাের্ডের নাম প্রদান করে “অগ্রসর হােন” বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি দেখা গেলে পরবর্তী বাটন-এ ক্লিক করতে হবে।

- অতপর নিজের তথ্যাবলী পূরন করতে হবে যেমন: জেলা, বিভাগ, গ্রাম, থানা ইত্যাদি > মোবাইল নম্বর দিতে হবে> বাবা-মায়ের এনআইডি তথ্য না দিলেও হবে। [ বিঃ দ্রঃ যদি পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে আবেদন করে থাকেন, তাহলে এই তথ্যগুলো আসবেনা]

- প্রদ্ত্ত স্কীনে আপনাকে একটি SMS প্রেরন করতে বলবে। অতপর মোবাইল সেট হতে সঠিকভাবে SMS পাঠালে আপনি একটি পাসওয়ার্ড পাবেন। উক্ত পাসওয়ার্ডটি সেভ রাখুন। পরবর্তী সময়ে লগইন, ছবি পরিবর্তন এবং ভর্তির সময়ে লাগতে পারে।
- সবকিছু ঠিক থাকলে লগইন করলে নিম্নরুপ ড্যাশবোর্ড আসবে> আপনি কোন ইউনিটে আবেদনের উপযুক্ত তার লিস্ট/তালিকা দেখাবে
- অতপর আবেদন অপশন ক্লিক করলে পেমেন্ট নিশ্চয়ন করার জন্য নিম্নরুপ উইন্ডো আসবে। সেখানে আপনি ০২ ভাবেই পেমেন্ট দিতে পারবেন যথারুপঃ অফলাইন অর্থাৎ প্রিন্ট স্লিপ দিয়ে ব্যাংকে পেমেন্ট দিতে পারবেন এবং অনলাইনে অর্থাৎ যে কোন ব্যাংক একাউন্ট, মোবাইল ব্যাংকিং এবং মাস্টার/ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।

- আবেদনকারী শিক্ষার্থী ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােডের পরবর্তী তারিখ জেনে নিতে পারবে।
- প্রবেশপত্রে ভর্তি-পরীক্ষার রােল নম্বর ও সিরিয়াল নম্বর থাকবে। প্রবেশপত্রের নির্দেশাবলিতে উল্লেখিত কাগজপত্র নিয়ে আবদেনকারীকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
অনলাইনে 7 College আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও প্রয়োজনীয় লিংকসমূহ:
7 College বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা: আপনার নিজের মোবাইল নম্বর এবং ইমেল ব্যবহার করুন: আবেদন প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে। পাঠ্য বার্তার মাধ্যমে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করুন: অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার পরে, শিক্ষার্থীরা পাঠ্য বার্তার মাধ্যমে তাদের ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড পাবেন। আপনার পরে এই তথ্যের প্রয়োজন হবে, তাই এটি সংরক্ষণ করুন। অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ: একবার অনলাইন আবেদন সম্পূর্ণ হলে, অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ করা হবে। যেমন, লেনদেন আইডি, অ্যাকাউন্ট নম্বর, পেমেন্টের তারিখ ইত্যাদি।
- ০৭ কলেজের অনার্স কোর্সের নির্দেশিকা PDF ডাউনলোড করুন পড়ুন : এখানে
- কিভাবে অনলাইনে নিজেই আবেদন ফর্ম পূরণ করবেন ডাউনলোড PDF করুন : এখানে
- ০৭ কলেজে অনার্স ভর্তির অনলাইনে আবেদন করুন/লিংক : এখানে
- অনলাইনে কিভাবে ফি জমা দিতে হয় সেই ফাইলটি দেখুন : এখানে
- বিদেশি শিক্ষাবোর্ডসহ বাউবি হতে পাশ করেছেন সমতা নিরুপণ কিভাবে করবেন PDF দেখুন : এখানে
সর্বশেষ:
উল্লেখ্য আমাদের ব্লগ সাইট ভিজিট করতে ব্রাউজারের সার্চবার কিংবা গুগলে গিয়ে পিয়নমামা ডটকম কিংবা Peon Mama লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, পিয়নমামা ডটকম সাইটে শুধু লেখাপড়া বিষয়ক নই পরবর্তী সময়ে ধাপে ধাপে চাকরির বিজ্ঞপ্তি, কম্পিউটার টিপস, অনলাইনে ইনকামের কৌশল, ফ্রিল্যান্স, ক্যারিয়ার আড্ডা, সফটওয়্যার রিভিউ ও ই-কমার্স নিয়ে পোস্ট পাবলিশ করা হবে।

